Jahirul Hasan
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেডি ভ্যান্সের সফরের তথ্য ‘ফাঁস’ করার দায়ে সিক্রেট সার্ভিস এজেন্ট বরখাস্ত


যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সফরের গোপন তথ্য ফাঁসের দায়ে তার নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিক্রেট সার্ভিস এজেন্টকে বরখাস্ত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ভ্যান্সের ব্যক্তিগত সফরের নানা সিদ্ধান্তে সিক্রেট সার্ভিস এজেন্টরা রীতিমতো ‘বিরক্ত’ হয়ে উঠেছিলেন। ওই কর্মী মূলত এমএস নাউ-এর কাছে এই তথ্যটিই ফাঁস করেছিলেন। বিষয়টি নিয়ে সংস্থাটির অভ্যন্তরীণ বিষয়ক বিভাগ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত ওই এজেন্টের বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রশাসনিক নাকি ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।

ফাঁস হওয়া তথ্যে জানা যায়, একবার গলফ শেখার জন্য শিশুসন্তানকে নিয়ে ‘মেরিন টু’ হেলিকপ্টারে করে ওয়াশিংটন ঘোরার আবদার করেছিলেন ভ্যান্স। খারাপ আবহাওয়ার কারণে সেটি বাতিল হলেও এমন প্রস্তাবে হতবাক হয়েছিলেন এজেন্টরা। এছাড়া নতুন বাড়ি খোঁজার জন্য স্ত্রী উষা ভ্যান্সকে নিয়ে তিনি একাধিকবার ওই হেলিকপ্টারে করে ভার্জিনিয়ার মিডলবার্গে গেছেন। অথচ পেন্টাগনের হিসাবমতে, হোয়াইট হাউসের সামরিক শাখার অনুমোদনে চলা এই হেলিকপ্টার ওড়াতে করদাতাদের প্রতি ঘণ্টায় ১৬ হাজার থেকে ২৪ হাজার ৬০০ ডলার পর্যন্ত খরচ হয়।

তবে কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করেছেন ভ্যান্সের এক মুখপাত্র। তিনি জানান, সিক্রেট সার্ভিস এজেন্টদের সেবায় তারা অত্যন্ত কৃতজ্ঞ।

এদিকে, অনুমতি ছাড়া  সংবাদমাধ্যমে তথ্য ফাঁসের বিরুদ্ধে বর্তমানে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। চলতি মাসেই নতুন ‘এয়ারফোর্স ওয়ান’ বিমানের নিরাপত্তা নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে নিউইয়র্ক টাইমসের কয়েকজন সাংবাদিককে তলব করা হয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, তাদের লক্ষ্য সাংবাদিকরা নয়, বরং যারা তথ্য ফাঁস করছে তাদের শাস্তির আওতায় আনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব মন্ত্রণালয়ের অভিন্ন প্রশিক্ষণ সিলেবাসের নির্দেশ প্রধানমন্

1

রাশিয়ার হামলা ঠেকাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে জার্মানি

2

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

3

নরওয়ের রাজা হ্যারাল্ড মারা গেছেন

4

যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিই

5

ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে ফের সোচ্চার ডেনমার্ক

6

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

7

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

8

নাটকীয় জয়ের সম্ভাবনা জাগিয়েও হারল পাকিস্তান, জিতল ইংল্যান

9

উপাচার্যের আপ্যায়নে ২৭ লাখ ব্যয়ের পর আরও ২০ লাখের চাহিদা বের

10

প্রধানমন্ত্রীর জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি : পররাষ্ট্র প্রতি

11

৯/১১ হামলার সঙ্গে ইরান যুদ্ধের যোগসূত্র টানলেন ট্রাম্প

12

ইমরান খানের চিকিৎসা নিশ্চিতের দাবিতে ক্রিকেট কিংবদন্তিদের চি

13

ভারতের পরমাণু ভাণ্ডারে কত অস্ত্র, সামনে এল নতুন হিসাব

14

শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা ন

15

শরীয়তপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত: পালিয়ে গেল চা

16

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

17

ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

18

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা জাতির কাছে স্পষ্ট : হামিদুর র

19

‘ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে’—রুশ জেনারেলের হুঁশি

20