Jahirul Hasan
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের সরকার পরিবর্তনে প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েল

ইরানের বর্তমান সরকারের পতন ঘটাতে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, তারা যদি ইরানের সরকারের পতন ঘটাতে পারেন তাহলে নতুন সরকার লেবাননের হিজবুল্লাহকে সহায়তা বন্ধ করে দেবে। এতে করে হিজবুল্লাহরও পতন হয়ে যাবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) কিরাত সামোনার নিউ তেল হাই বিশ্ববিদ্যালয়ে এ দখলদার বলেন, “আমাদের সেনাবাহিনী হিজবুল্লাহকে অনেক দূর ঠেলে ভেতরে নিয়ে গেছে। তবে আমি বাকি কাজ শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

“কাজ শেষ করার অর্থ হলো ইরানের সন্ত্রাসী সরকারের পতন ঘটানো। এটি হলো বিষাক্ত অক্টোপাসের মাথা। আপনি এটির মাথা কেটে দেবেন, তাহলে এটি পড়ে যাবে এবং এতে করে লেবাননের সঙ্গেও আমাদের শান্তি স্থাপন হবে।”

নেতানিয়াহু আরও বলেন, “আমাদের অবশ্যই ইরানের সরকার পতন সম্পূর্ণ করতে হবে। এটি প্রাথমিক লক্ষ্য। আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ ব্যাপারে একাধিকবার কথা বলেছি। এমনকি গত পরশুও কথা হয়েছে।“

ফিলিস্তিনের গাজার সাধারণ মানুষকে অভুক্ত রাখার অভিযোগে যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানার আসামি নেতানিয়াহু দাবি করেন, ইরানের বর্তমান সরকারকে তাদের পুরোপুরি নিঃশেষ করতে হবে। নয়ত ইরান ইসরায়েলকে শান্তিতে থাকতে দেবে না।

তিনি বলেন, “যদি তারা (ইরান সরকার) বিধ্বস্তও হয়, আহত এবং পরাজিত হয় তাও, তারা এতটাই ধর্মান্ধ যে, গত এক বছর আগে তারা যা করার চেষ্টা করেছিল তা আবারও করার চেষ্টা করবে। আমরা তাদের পারমাণবিক অস্ত্র তৈরি এবং তাদের সহযোগীদের পুনর্গঠন হওয়া থেকে ঠেকিয়েছি। তাদের পুরোপুরি এ থেকে থামানোর উপায় হলো তাদের সরকারের পতন ঘটানো। আর এরপরই হিজবুল্লাহ নিশ্চিহ্ন হয়ে যাবে।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতি এখন সবচেয়ে বড় সংকটে আছে : ডা. শফিকুর রহমান

1

বিজিবিকে দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বা

2

২০১১ থেকে ২০২৬, বার্সার ছোঁয়াতেই বিশ্বজয় স্পেনের

3

মক্কা জোটের পর এবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্

4

হঠাৎ সৌদি সফরে এরদোয়ান, আলোচনায় যেসব ইস্যু

5

ডোনাল্ড ট্রাম্প কি মিয়ানমারের সঙ্গে ব্যবসা করতে আগ্রহী?

6

তোমার মতো ‘প্রাক্তন’ আমরাও চাই, শুভশ্রীকে ভক্তদের খোঁচা

7

আশঙ্কাজনকভাবে কমছে জন্মহার, বিশ্বজুড়ে রেকর্ড জনসংখ্যা হ্রাস

8

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১০০ ফিলিস্তিনির জানাজা গাজায় অনুষ্ঠি

9

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধান

10

ইনফান্তিনোর সমালোচনায় খোদ ফিফা সেক্রেটারি ও আর্সেন ওয়েঙ্গার

11

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্

12

খরচ বেশি হলেও বাংলাদেশ সফরে আসতে চায় ইংল্যান্ড

13

তারেক রহমানের আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতাদে

14

মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা ভারতীয়র, ভেঙে ফেলেন জানা

15

বেরোবিতে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অ

16

বিশ্বকাপের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি কি রাখবেন ইয়ামাল?

17

যে ক্লাবে খেলছেন সেটিই কেনার প্রস্তাব রোনালদোর

18

সাঁওতাল কমিউনিটির বিদ্যুৎ সংকট সমাধানে বেরোবি শিক্ষার্থীদের

19

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনা

20