Jahirul Hasan
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলভারেজকে পেতে আগ্রহী নয় বার্সেলোনা

অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে বার্সেলোনা।কাতালান ক্লাবটি জানিয়েছে, তারা আর্জেন্টিনার ফুটবলারকে স্থানান্তরের বিষয়টি বিন্দুমাত্র বিবেচনা করছে না।

২৬ বছর বয়সী এই ফুটবলার ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যে বার্সেলোনার প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা যখন জানিয়েছিলেন, স্প্যানিশ চ্যাম্পিয়নরা আলভারেজকে দলে ভেড়াতে আগ্রহী, ঠিক তার পরের দিনই অ্যাটলেটিকোর পক্ষ থেকে এই বিবৃতিটি এল।

২০২২ বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনাকে সহায়তা করা আলভারেজ বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর অ্যাটলেটিকো সমর্থকদের তোপের মুখে পড়েছেন। রবিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ঘরের মাঠে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে ওয়ার্ম-আপের সময় এবং মাঠে নামার পর তাকে দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে।

আলভারেজ জানিয়েছিলেন, নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে সম্ভাব্য দলবদল নিয়ে তিনি মাদ্রিদের ক্লাবটির সঙ্গে কথা বলেছিলেন। বৃহস্পতিবারের (২৭ আগস্ট) বিবৃতিতে অ্যাটলেটিকোর পরিচালনা পর্ষদ বলেছে, পেশাদার, নৈতিক ও সম্মানজনক উপায়ে পরিচালিত হলে সাধারণ দলবদল বা ট্রান্সফার মার্কেটের আলোচনার জন্য অ্যাটলেটিকো মাদ্রিদ সর্বদা উন্মুক্ত। ক্লাব এর আগে যে অবস্থান জানিয়েছিল, আমরা তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। সেই অবস্থান অনুযায়ী, এফসি বার্সেলোনা এই শর্তগুলো পূরণে ব্যর্থ হয়েছে। বার্সেলোনায় আলভারেজের স্থানান্তরের বিষয়টি বিন্দুমাত্র বিবেচনা করা হচ্ছে না।

বুধবারই অ্যাটলেটিকো জানিয়েছিল, বার্সেলোনার কাছে আলভারেজকে বিক্রি করার সম্ভাবনা শূন্য শতাংশ। তারা আরও বলেছিল, এই বিষয়টি অর্থের নয়, বরং মর্যাদার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জয়ের দুই মাস পরও আর্জেন্টিনার সমালোচনায় স্প্যানিশ ত

1

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

2

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত

3

৩০০ চালকের দৃষ্টিশক্তি পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ

4

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের

5

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি তানজিদ-সাইফদের

6

সিরাজগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, ৩ বাসচালককে ১৫ হাজার টাকা

7

অস্ত্রের তথ্য দিন, আইনি ঝামেলা ছাড়াই পুরস্কার : এসআরবি

8

গুরুত্বপূর্ণ তাইজ শহর দখলের দ্বারপ্রান্তে হুথিরা

9

নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে চান না জেডি ভ্যান্স

10

এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

11

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন লঙ্কান তারকা

12

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী : তথ্য প্রতিমন্

13

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

14

সলঙ্গায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্র

15

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

16

কিমের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা আছে: ট্রাম্প

17

বেরোবিতে ‘ঐতিহ্য উৎসব’: একই মঞ্চে প্রাচীন মিশর ও বাংলার লোকস

18

বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল দুই কোটি, প্রধানমন্ত্রী দিলেন তিন

19

ব্রাজিলের সঙ্গে ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

20