Jahirul Hasan
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইকনিক গার্ল যে বার্তা দিলেন


বৃষ্টির মধ্যে পুলিশের ভ্যানের সামনে বুক চিতিয়ে একা দাঁড়িয়ে থাকা এক তরুণী মুহূর্তেই বদলে দিয়েছিলেন প্রতিবাদের দৃশ্যপট। আর সেই ছবি থেকেই বিশ্বজুড়ে চর্চায় আসা রিহা আহির এবার খবরের শিরোনামে একদম অন্য কারণে। ভারতের শিক্ষার্থী আন্দোলনের মুখে দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতেই যেন বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন এই প্রতিবাদী আইকন। 

গালফ নিউজকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রিহা সাফ জানিয়ে দিয়েছেন, মন্ত্রীর পদত্যাগ তাদের কাছে দিওয়ালির মতো আনন্দের হলেও এই লড়াইয়ের মাত্র অর্ধেক পথ পেরোনো গেছে। কে হচ্ছেন পরবর্তী মন্ত্রী এবং শিক্ষাব্যবস্থায় আদতে কতটা পরিবর্তন আসছে, তা নিয়েই এখন প্রশ্ন তুলেছেন তিনি। 

নিজেকে আন্দোলনের মুখ বলতে নারাজ রিহা স্পষ্ট ভাষায় বলেছেন, তিনি কেবল ভ্যানের সামনে দাঁড়িয়ে থাকা একটি সাধারণ মেয়ে এবং আসল নায়ক হলো সেই সব শিক্ষার্থী ও শহীদেরা যারা নিজেদের অধিকারের লড়াইয়ে প্রাণ হারিয়েছেন। জিমন্যাস্টিকসের সময় পায়ে চোট থাকায় সেই বৃষ্টিস্নাত দিনে তার ভাইরাল হওয়া পোজ নিয়ে চলা ট্রোলের জবাবও দিয়েছেন হাসিমুখে। মঞ্চের চার বছর বয়স থেকে শুরু করে থিয়েটার ও মডেলিংয়ের অভিজ্ঞতা তাকে কঠিন মুহূর্তেও মাথা ঠান্ডা রাখতে শিখিয়েছে।

চারপাশের সমালোচনা ও সামাজিক মাধ্যমে ফেম পাওয়ার অভিযোগকে বুড়ো আঙুল দেখিয়ে রিহা মনে করিয়ে দিয়েছেন, এই লড়াই কোনো প্রচারের আলো পাওয়ার জন্য নয়, বরং নিজের অধিকার আদায় করার লড়াই। তরুণ প্রজন্ম বিশেষ করে নারীদের উদ্দেশ্যে তার স্পষ্ট বার্তা হলো, নিজের জায়গায় অবিচল থাকা এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় আওয়াজ তোলা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুশ-ইউক্রেন পাল্টাপাল্টি মিসাইল হামলার মাঝেই মস্কোঘেঁষা সার্

1

ইয়েমেনের হুতিদের কাছে কমান্ডার,ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে

2

ফের রাজপথে নামার হুমকি ককরোচ জনতা পার্টির

3

‘পাকিস্তানে ককরোচ পার্টির উত্থান হতে পারে’, সতর্কবার্তা নাকভ

4

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

5

শ্রীদেবীর বিয়ের খবরে দিনভর কেঁদেছিলেন আল্লু অর্জুন

6

আগামীতে হজের খরচ আরও কমানো হবে: সংসদে ধর্মমন্ত্রী

7

স্টেশনের ডিসপ্লে বোর্ডে সংখ্যার জায়গা হচ্ছে না. যুক্তরাষ্ট্র

8

আকস্মিক বন্যা : নেপাল-তিব্বতে নিখোঁজ বেড়ে ১ হাজার ৩৮৪

9

ইংরেজি-গণিতে বেশি অকৃতকার্য, সর্বোচ্চ পাস আইসিটিতে

10

ভেদরগঞ্জে পৌরসভা যুবলীগ নেতা গ্রেফতার

11

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

12

‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধ

13

হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেল

14

বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্র

15

বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

16

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট

17

রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ বিএনপির

18

সংস্কার নাই, গ্যাস-বিদ্যুৎও নাই, পেটে ভাতও নাই

19

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পের এক মাস: ধ্বংসস্তূপে চলছে মরদে

20