Jahirul Hasan
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

অভিযানের পরিবর্তে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়তে চান ট্রাম্প

ইরানে আপাতত বড় কোনো সামরিক অভিযান পরিচালনার পক্ষে নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আলোচনাও সীমিত রাখতে চান তিনি। এসবের পরিবর্তে অর্থনৈতিক চাপকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে আগ্রহী প্রেসিডেন্ট ট্রাম্প।

গত কাল রোববার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা ইরানে সামরিক অভিযানের ব্যাপারে মনোযোগ হ্রাস করেছি, আলাপ-আলোচনাও সীমিত করেছি। বর্তমানে ইরানে ব্যাপক আকারে মূল্যস্ফীতি দেখা দিয়েছে, কারণ তাদের কাছে অর্থ নেই। আমরা তাদের এই অবস্থা দেখছি।”

“ইরানে অর্থনীতি খুব খারাপ অবস্থায় আছে। এমনকি তারা নিজেদের সেনাদের বেতনও দিতে পারছে না।”
“ইরানের অর্থনৈতিক দুরাবস্থা আরও প্রকট হবে। কারণ আমরা তাদের নৌবন্দরগুলোতে শতভাগ অবরোধ অব্যাহত রাখব।”

হরমুজ প্রণালী পুনরায় বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খোলার ব্যাপারে ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকারের নতুন একগুচ্ছ দাবির মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য এলো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ এর আগে বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র কোনো আলোচনায় জড়িত নয়।

নিজেদের এই ‘নতুন কৌশল’ নিয়ে আত্মবিশ্বাসী ট্রাম্প বলেন, “এটা কাজ করবে। এটা অবশ্যই কাজ করবে। এটা অনেকটা দাবা খেলার মতো।”

সূত্র : সিএনএন, আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

1

উৎসবমুখর পরিবেশে বেরোবির গণিত বিভাগ ছাত্র সংসদ নির্বাচন, নতু

2

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৭৩ অভিবাসী উদ্ধার

3

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্

4

দুই দেশের বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনা

5

পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নি

6

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা

7

শোকার্ত মেসির পাশে থাকতে রোজারিও যাচ্ছেন সতীর্থরা

8

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগে মির্জা ফখরুলের আ

9

ছাত্র আন্দোলনের মুখে অমিত শাহ নতি স্বীকার করলেন

10

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি

11

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পেরুর ১১ নাগরিক নিহত, ১১৪ জন নিখোঁজ

12

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

13

আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ

14

কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

15

ইতালির কোচ হচ্ছেন গার্দিওলা!

16

ডামুড্যায় পৌর শ্রমিকদল নেতার বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচারের প্

17

ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পর

18

মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা ভারতীয়র, ভেঙে ফেলেন জানা

19

জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

20