Jahirul Hasan
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘যতটুকু ভালোবাসার যোগ্য, তার চেয়ে বেশি ভালোবাসেন আপনারা’

বাংলা চলচ্চিত্রের গানে কণ্ঠের জাদু দিয়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বহু আগেই। বিশেষ করে নব্বই দশকের চলচ্চিত্রে তার মিষ্টি ও আবেগঘন গায়কি রূপালী পর্দার অনুভূতিকে পৌঁছে দিয়েছিল অন্য মাত্রায়। তিনি সকলের জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। 

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) এই কালজয়ী গায়িকার জন্মদিন। জীবনের ৫৬টি বর্ষা পার করলেন। ১৯৬৯ সালের এই দিনে ঢাকার শান্তিবাগে জন্মগ্রহণ করেন। তবে তার পৈত্রিক নিবাস সিরাজগঞ্জের কাজীপুরে।

জন্মদিনের প্রথম প্রহরে পরিবারের সদস্যদের সঙ্গে কেক কাটার একটি ভিডিও বার্তার মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মুখোমুখি হন কনকচাঁপা। সেখানে তিনি নিজের বয়স ও জন্মদিনের অনুভূতি অকপটে প্রকাশ করেন। ভিডিওতে তিনি বলেন, ‘মানুষ না আসলে লজ্জা পেয়ে বলে যে জন্মদিন আসলে শুধুই একটি সংখ্যা বা আমি জন্মদিন পছন্দ করি না। কিন্তু আমি খুব সরল-সোজাভাবে বলি যে, আমার এই ১১ই সেপ্টেম্বর—এই তারিখটি খুব পছন্দ, ১১ নম্বরটি আমার পছন্দ, সেপ্টেম্বর মাস পছন্দ, কারণ আমি এই সেপ্টেম্বরের ১১ তারিখে জন্মেছিলাম আজ থেকে ৫৬ বছর আগে। এবার আমি ৫৭ বছরে পা দিলাম।’

সদ্য বিদেশ থেকে ফেরার ক্লান্তি আর চোখে ওঠা অঞ্জনির কথা উল্লেখ করেও পরিবারের সারপ্রাইজ আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন এই শিল্পী। পরিবারের দূরে থাকা সদস্যদের মিস করার কথা জানিয়ে কাছে থাকা নাতনি ও সন্তানদের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি বলেন, ‘এতটুকু আছে, কতদিন কাছে থাকবে আল্লাহই জানে। আমার এই ফুলের বাসর, সেটা যতদিন আল্লাহ আমাকে দেন, সেটা তো অনেক বড় একটা নেয়ামত।’

সবশেষে ভক্তদের অকৃত্রিম ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কনকচাঁপা বলেন, ‘সবার পরিবার, পরিবারের সমস্ত সদস্যসহ সবাইকে আল্লাহ সুরক্ষিত, আনন্দিত, সুস্থ, সুখী-সমৃদ্ধ রাখুক। এবং আমার জন্য এভাবে আপনারা দোয়া করে যাবেন। আমি জানি আপনারা অনেক ভালোবাসেন, যতটুকু ভালোবাসার যোগ্য আমি তার চেয়ে অনেক বেশি ভালোবাসেন। সেই ভালোবাসার জন্য আমি খুব কৃতজ্ঞ এবং আমি বিস্মিত।’

শৈশব থেকেই সুরের প্রতি অকৃত্রিম টান ও চর্চা তাকে পরবর্তীতে দেশের অন্যতম সফল কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠা দেয়। চলচ্চিত্র, আধুনিক গান, নজরুলসংগীত ও লোকগীতিসহ প্রায় সব ধরনের গানেই সমান পারদর্শী কনকচাঁপা। তবে তার সংগীতজীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় বাংলা চলচ্চিত্রের গান। দীর্ঘ ৩৪ বছরের বেশি সময়ের সংগীতজীবনে তিনি সিনেমার তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। 

পাশাপাশি তার প্রকাশিত একক অ্যালবামের সংখ্যা ৩৫টি। জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের প্রায় প্রতিটি গানেই তার কণ্ঠ দেওয়া যেন এক অবধারিত বিষয় ছিল, যা শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয়তা পায়। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বাচসাস ও অন্যান্য সম্মাননায় ভূষিত হয়েছেন।

তার গাওয়া জনপ্রিয় গানের তালিকা বেশ দীর্ঘ। ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’, ‘তুমি আমার এমনই একজন’, ‘অনেক সাধনার পরে আমি’, ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘ছোট্ট একটা জীবন’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘ভাল আছি ভাল থেক’, ‘আমার নাকেরই ফুল বলে’, ‘তোমায় দেখলে মনে হয়’, ‘আকাশ ছুঁয়েছে মাটিকে’ এবং ‘নীলাঞ্জনা নামে ডেক না’ গানগুলো শ্রোতাদের কাছে ব্যাপক পরিচিত। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ভারত সফরে যাচ্ছেন শি জিনপিং

1

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনায় সরকার, শিগগিরই সিদ্ধান্ত

2

লিও, তুমি সর্বকালের সেরা: লিসান্দ্রো

3

ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

4

অসচ্ছলদের আগে ফ্যামিলি কার্ড দিতে হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

5

কুয়েতের বিদ্যুৎকেন্দ্র, পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা ইরানে

6

শীতকালে জ্বালানি সংকটের মুখে ইউরোপ

7

সরকারের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজ

8

ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে ইউনাইটেড ও আর্সেনালের দ্বৈরথ

9

মাঠ নিয়ে নেইমারের ক্ষোভ, পালমেইরাসের খোঁচা ‘ভালো মাঠ বানান’

10

পদ্মা সেতু হয়ে শরীয়তপুর-হিজলা রেললাইন নির্মাণে সম্ভাব্যতা য

11

ইরান-সৌদি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

12

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলার তদন্তে কোনো চাপ ছিল না : তদন্ত

13

ন্যাটোর আদলে তুর্কি-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোট, যুক্ত হচ্

14

পাঁচ বছর আগে ক্ষমতাগ্রহণ, যা বলছে আফগানিস্তানের বর্তমান সরকা

15

আইসবার্গ পার করলেই বিনামূল্যে নাকভির কাছে ‘দল বাছাইয়ের কৌশল’

16

মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ই

17

ডামুড্যায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে শিশুর মৃত্যু

18

দুর্নীতির অভিযোগে মাহিন্দা রাজাপাকসের ছেলে গ্রেফতার

19

আম্পায়ার সৈকতের পদত্যাগের কারণ জানাল বিসিবি

20