Jahirul Hasan
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্গার সাজে পরীমনি, চোখ ফেরানো দায়!

চোখের পলক না ফেললে বোঝার উপায় নেই, প্রতিমা নাকি সত্যিকারের মানুষ! দেবী দুর্গার সাজে এমনই চমকপ্রদ রূপে হাজির হলেন অভিনেত্রী পরীমনি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। তাতে দেখা গেল, লাল পেড়ে সাদা শাড়ি পরেছেন পরী। তার মাথায় বিশাল মুকুট, গলায় ফুলের বড় মালা, গা ভর্তি গয়না। আর হাতে পদ্মফুল।

একেবারে দুর্গাপূজার আবহেই সেজেছেন পরী। কোনো মণ্ডপে গিয়ে যদি দাঁড়িয়ে পড়েন, এক মুহূর্তের জন্য সবাই ভেবেই নিতে পারেন, দেবী দুর্গাই বুঝি এসে পড়লেন! বিশেষ এই ফটোশুটের ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’

পরীকে এমন সাজে দেখে মুগ্ধ তার অনুসারীরাও। কেউ লিখেছেন, ‘পরী সব সাজেই পরী’; কেউ লিখেছেন, ‘পুরো দুর্গা। দ্য ডিভা’; আরেকজনের মন্তব্য, ‘কয়েক দিন আগে ভেবেছিলাম যে, আপনাকে দুর্গা সাজলে খুব সুন্দর লাগবে। এখন দেখি সত্যি সত্যি সেজে ফেললেন। যাই হোক, খুব সুন্দর লাগছে।’

পোস্ট করার মাত্র এক ঘণ্টায় পরীর ওই পোস্টের প্রতিক্রিয়া ছাড়িয়েছে ৩৭ হাজার। মন্তব্য প্রায় সাড়ে পাঁচ হাজার। শেয়ারও হচ্ছে শত শত। আর ভিডিওর ভিউ প্রায় সাড়ে পাঁচ লাখ। বোঝাই যাচ্ছে, পরীর এই বিশেষ ফটোশুট নেটিজেনদের পছন্দ হচ্ছে।

অভিনয়ে পরীর হাতে রয়েছে গিয়াস উদ্দিন সেলিমের ‘সেপারেশন’। এই ওয়েব ফিল্মে তার সঙ্গে আছেন ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি সিনেমাটির শুটিং করেছেন। মুক্তির ব্যাপারে এখনো কোনো খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান র

1

পদ্মায় বাল্কহেডে মিলল ৩০৫ বোতল ভারতীয় মদ, আটক ২

2

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

3

ম্যানসিটির কঠিন শাস্তি হলেও ক্ষতি পূরণ হবে না : পচেত্তিনো

4

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন

5

‘বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র রু

6

ব্যালন ডি’অর জিতলে আফ্রিকাকে উৎসর্গ করবেন এমবাপে, ভোট পাওয়ার

7

ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু পদক্ষেপ একটি টিক

8

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

9

ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: ক্রীড়া প

10

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মাম

11

রংপুর চেম্বার ও বেরোবির একাউন্টিং বিভাগের মধ্যে সমঝোতা স্মার

12

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না : মির্জা ফখরুল

13

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতি

14

‘ইয়েমেনের বর্তমান উত্তেজনার জন্য দায়ী সৌদি আরব’

15

হরমুজ এড়িয়েই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরল উপসাগরীয় তেল রপ্তান

16

বেরোবিতে একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন তৈরিতে সেমিন

17

বেড়েছে সবজির দাম, মাছ-মুরগির বাজারেও স্বস্তি নেই

18

নাইজেরিয়ায় হামলায় নিহত অন্তত ২৫

19

‘আপনি নেতানিয়াহুকে বিশ্বাস করেন? আমি কাউকে বিশ্বাস করি না’

20