Jahirul Hasan
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার

চুপিসারে ঘরোয়া আয়োজনে করেছিলেন বিয়ে। সেই ছবি ছড়িয়ে পড়ার পরে তারা স্বীকার করেন, বিয়ে করেছেন। কিন্তু সংসারটা টেকসই হলো না। পাঁচ মাসের মাথায় ভেঙে গেল।

বলা হচ্ছে, ভারতীয় র‍্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির কথা। তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে যৌথ বার্তার মাধ্যমে খবরটি জানিয়েছেন দুজনেই।

বিবৃতিতে বাদশাহ ও ইশা জানান, তারা পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার আহ্বান জানিয়েছেন তারা। পাশাপাশি সম্পর্কটি নিয়ে আর কোনো জল্পনা বা অনুমান না করার অনুরোধও করেছেন।

বাদশাহ ও ইশা দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন। শোনা যায়, ২০২১ সালে এক পার্টিতে পারস্পরিক বন্ধুদের মাধ্যমে তাদের পরিচয় হয়। এরপর বাড়ে ঘনিষ্ঠতা। অতঃপর এ বছরের মার্চে পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করেন দুজনে।

যদিও খবরটি আড়াল রেখেছিলেন সে সময়। কিন্তু বিয়ের পর ইশার মা পুনম রিখি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি প্রকাশ করার পর খবরটি ছড়িয়ে যায়। তারপরও চুপ ছিলেন বাদশাহ ও ইশা। তারও অনেক দিন পর ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনে বিয়ের কথা স্বীকার করেন ইশা। সে সময়ই দুজনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেত্রী।

কিন্তু কিছুদিন পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ওঠে। ইশা ও তার মায়ের একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট থেকে অনেকেই আঁচ করেন, ইশা-বাদশাহর সংসারটা ভালো যাচ্ছে না। এবার সেই গুঞ্জনই সত্য হলো।

প্রসঙ্গত, ইশার আগে বাদশাহর সংসার ছিল জেসমিন মাসিহের সঙ্গে। ২০১২ সালে বিয়ে করেছিলেন তারা; বিচ্ছেদ হয় ২০২০ সালে। এই সংসারে একটি সন্তান রয়েছে তাদের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্র

1

পাহাড়ে শুরু, নেপাল পেরিয়ে ভারতের দিকে ছুটল ধ্বংসের স্রোত

2

নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

3

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

4

রোনালদোকে নিয়ে গুজব

5

৩৮ সেনা নিহতের পর হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু ইয়েমেনি সেনাব

6

সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী

7

ইতালি দলে পিরলোর নিয়োগে নতুন মোড়

8

ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে ইউনাইটেড ও আর্সেনালের দ্বৈরথ

9

অনির্দিষ্টকালের বিরতিতে মেসি

10

বরগুনায় লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও

11

ফিলিস্তিনের সেই কিশোরীকে আবেগঘন বার্তা স্প্যানিশ প্রধানমন্ত্

12

নিজের বাড়িতে রেখে পান্তকে অনুশীলন করাচ্ছেন ধোনি

13

আফ্রিকার দেশ বেনিনে যাচ্ছেন সাফ প্রেসিডেন্ট খিয়াং নয়ন

14

সাঁওতাল কমিউনিটির বিদ্যুৎ সংকট সমাধানে বেরোবি শিক্ষার্থীদের

15

ইয়েমেনের হুতিদের কাছে কমান্ডার,ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে

16

গ্রামীণ ভারতে কাজে লাগবে স্টারলিঙ্ক, দাবি ইলন মাস্কের

17

মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গা

18

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

19

উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র :

20