Jahirul Hasan
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেরোবিতে ১০ম নবীন বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) অনুষ্ঠিত ১০ম নবীন বিতর্ক উৎসব-২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে অর্থনীতি বিভাগের বিতর্ক দল ‘রয়্যাল ইকোনোমিকস’। প্রতিযোগিতায় রানার্স-আপ হয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিতর্ক দল ‘ম্যানেজমেন্ট–কাউন্টার পয়েন্ট’।

বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন (ব্রুডা) আয়োজিত এ বিতর্ক উৎসবে বিশ্ববিদ্যালয়ের নবীন বিতার্কিকেরা অংশগ্রহণ করেন। যুক্তি, বিশ্লেষণ ও বাগ্মিতার মধ্য দিয়ে নিজেদের দক্ষতা তুলে ধরেন প্রতিযোগীরা।

চ্যাম্পিয়ন দল রয়্যাল ইকোনোমিকসের হয়ে বিতর্কে অংশগ্রহণ করেন অর্থনীতি বিভাগের এনামুল হক শাওন, মুমিনুল ইসলাম বিশাল ও জারিন শাইমা। অন্যদিকে রানার্স-আপ দল ম্যানেজমেন্ট–কাউন্টার পয়েন্টের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মোর্তজা মোর্শেদ বাপ্পি, বুসরাত জাহান বন্নী ও মো. সাখাওয়াত হোসেন চৌধুরী।

প্রতিযোগিতায় দলীয় অর্জনের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিও পেয়েছেন নবীন বিতার্কিকেরা। ট্যাব রাউন্ডে যৌথভাবে ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মোছা. ঐশী আহমেদ এবং অর্থনীতি বিভাগের এনামুল হক শাওন।

এ ছাড়া ফাইনাল রাউন্ডে অসাধারণ বিতর্ক নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের সদস্য এনামুল হক শাওন। এর মধ্য দিয়ে এবারের আসরে ব্যক্তিগত দুটি সম্মাননা অর্জন করেন তিনি।

আয়োজন সম্পর্কে ব্রুডার সভাপতি সামিয়া হক ইরা বলেন, ‘বিতর্ক কেবল একটি প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাভাবনা, বিশ্লেষণী ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম মাধ্যম। নবীন শিক্ষার্থীদের মধ্যে বিতর্কচর্চার আগ্রহ সৃষ্টি এবং তাঁদের মেধা বিকাশের সুযোগ করে দিতেই আমাদের এ আয়োজন। এবারের উৎসবে অংশগ্রহণকারী বিতার্কিকদের উদ্যম ও পারফরম্যান্স আমাদের আশাবাদী করেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকে নতুন নতুন বিতার্কিক উঠে আসুক। যুক্তি ও মুক্তচিন্তার চর্চার মাধ্যমে ব্রুডা আগামী দিনেও শিক্ষার্থীদের জন্য একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাবে।’

ব্রুডার বিতার্কিক মোবাশ্বের বলেন, ‘নবীন বিতর্ক উৎসব নতুন বিতার্কিকদের জন্য নিজেদের দক্ষতা যাচাই ও অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এখানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন যুক্তি উপস্থাপনের কৌশল শেখে, তেমনি ভিন্নমতকে সম্মান করা এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের অবস্থান তুলে ধরার অভ্যাস গড়ে তোলে।’

তিনি আরও বলেন, ‘এবারের প্রতিযোগিতায় নবীনদের অংশগ্রহণ ও যুক্তিনির্ভর উপস্থাপনা ছিল প্রশংসনীয়। এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ে সুস্থ বিতর্কচর্চাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করি।’

আয়োজক সংগঠন ব্রুডা জানায়, বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, সৃজনশীল চিন্তা ও বিতর্কের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর নবীন বিতর্ক উৎসব আয়োজন করা হয়। এবারের দশম আসরেও সেই ধারাবাহিকতায় নতুন বিতার্কিকদের নিজেদের মেধা ও দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’

1

মামলা ছাড়া হবে না ফরেনসিক, কমিটির এই দাবিতে অডিওর সত্যতা যা

2

পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসের শিরোপা জিতলো ভারত

3

কুয়াকাটা বা পটুয়াখালীতে এয়ারপোর্ট করার চেষ্টা করছি : নুর

4

গণতন্ত্র ফেরত পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্র

5

নেতৃত্ব হারিয়ে দল থেকে বাদ পড়ার কারণ খুঁজছেন সূর্যকুমার

6

ইউরোপের দুর্বলতা জেনে গেছে হুতি

7

ব্রাজিলিয়ান তারকার দিকে নজর তিন স্প্যানিশ ক্লাবের

8

প্রতিটি পরিসংখ্যানের পেছনে রয়েছে মানুষ, যাদের জীবন ও জীবিকা

9

কঠিন সময়ে পাশে ছিল ক্লাব, প্রতিদান দিতে চান ফোডেন

10

বেরোবির বিজয়-২৪ হলের প্রভোস্ট হলেন ড. মো. হারুন-আল-রশীদ

11

সৌদিতে ইয়েমেনি যোদ্ধাদের হামলার নিন্দা গালফ কোঅপারেশন কাউন্স

12

আমি চেয়েছিলাম বলেই ইরান যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে: ট্রাম্প

13

বিজয়কে রোজ ১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা

14

বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ফেক আইডি, থানায় জিডি

15

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপি'র কান্ট্রি ডিরেক্টরের সা

16

ইরান যুদ্ধে আহতের তালিকায় আরও সেনার নাম যোগ করল যুক্তরাষ্ট্র

17

দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

18

ব্যাংক খাত পুনর্গঠন জরুরি : রিজভী

19

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৮ মার্কিন নৌসেনা নিহত: এনবিসি

20