ক্যাম্পাস

বিএনপি জামায়াত লুলা দল বলে কটাক্ষ ইবিরিইউ দপ্তর সম্পাদকের

  জাগো কণ্ঠ ডেস্ক ২ মে ২০২৫ , ২:২৩ অপরাহ্ণ

ইবি প্রতিনিধি:

জুলাই অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘লুলা দল’ বলে কটাক্ষ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক। তার নাম সাকিব আসলাম, সে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী ও এক অনলাইন পোর্টালের সাংবাদিক।

সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির একটি মেসেঞ্জার গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি ছড়িয়ে পড়ার পরেই সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জুলাই অভ্যুত্থানের চূড়ান্ত মুহুর্তে নির্বাহী আদেশে জামায়াত-শিবির নিষিদ্ধের আগের দিন কীভাবে একজন সাংবাদিক এভাবে কটাক্ষ করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

ফাঁস হওয়া স্ক্রিনশটে সাকিবকে বলতে দেখা যায়, ❝ প্রধানমন্ত্রী ছাগল না। বিএনপি আর জামাত লুলা দল। ক্ষমতায় গেলে ১৮/১৯ এই যেত। শিক্ষার্থীরা এদের লিড দিচ্ছে এমন মনে হইছে আজ। কাল নিষিদ্ধ করবে, তারপর কি করে দেখিস প্রধানমন্ত্রী❞।

এভাবেই পতিত আওয়ামী সরকারের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্দনা এবং বিএনপি ও জামায়াতে ইসলামীকে হেয় প্রতিপন্ন করে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সাকিব আসলাম।

এ বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত সাকিব আসলাম প্রথমে প্রশ্নটা বুঝতে পারেননি বলে আবার প্রশ্ন করতে বলেন। পুনরায় লুলা দল বলার ব্যাখ্যা চাওয়া হলে তিনি আর কোন জবাব না দিয়ে ফোন কেটে দেন।

 

ই/বি/আই

আরও খবর: