দেশজুড়ে

শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি আবুল হোসেন, সম্পাদক নুরুল আমীন রবীন

  জাগো কণ্ঠ ডেস্ক ২৯ এপ্রিল ২০২৬ , ২:১৪ অপরাহ্ণ

মাহাবুব তালুকদার:

শরীয়তপুরে দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হলো প্রেসক্লাব নির্বাচন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনব্যাপী শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া।

নির্বাচনে সভাপতি পদে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার এবং সাধারণ সম্পাদক পদে চ্যানেল টুয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান, শহিদুল ইসলাম পাইলট ও খলিলুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এসএম শাকিল এবং সহ-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন আশিকুর রহমান হৃদয়। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিএম ইস্রাফিল এবং কোষাধ্যক্ষ পদে সগির হোসেন বিজয়ী হয়েছেন।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন জামাল মল্লিক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক হাফেজ মোহাম্মদ আল-আমিন, সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম এবং আইন সম্পাদক হয়েছেন সোহেল রানা।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শরিফুল আলম ইমন। ধর্ম ও সাহিত্য সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন, সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইসহাক মাদবর, আব্দুল বারেক ভূঁইয়া, সৈয়দ মেহেদী হাসান, মিরাজ শিকদার ও সাইফুল ইসলাম ঢালী।

নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন সরদার বলেন, দীর্ঘ ৩৬ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও সুসংগঠিত প্রেসক্লাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

 

 

শরী/আই

আরও খবর: