ক্যাম্পাস

জকসু নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে আপ বাংলাদেশ।

  জাগো কন্ঠ ৩ আগস্ট ২০২৫ , ১২:১৮ অপরাহ্ণ

 

মাহমুদুল হাসান,জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে জকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও কার্যক্রম শুরুর দাবিতে উপচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ),জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

স্মারকলিপিতে বলা হয়, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক চর্চা ও ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচন অপরিহার্য।যেখানে ডাকসু,জাকসু ও রাকসু’র ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ইতিমধ্যেই ঘোষিত হয়েছে সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জকসু নির্বাচন নিয়ে জবি প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ লক্ষিত হয়নি।এমনকি বারবার প্রশাসনের কাছে এটির দাবি জানালেও তাদের নীরব ভূমিকা গণতন্ত্র হরণের শামিল বলে সংগঠনটি দুঃখ প্রকাশ করেছেন।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়,জকসু শুধু একটি নির্বাচন নয়, এটি ছাত্রদের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক নেতৃত্ব বিকাশের ক্ষেত্র।তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অতি দ্রুতই জকসু নির্বাচনের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ ও পূর্ব কার্যক্রম অতি দ্রুত শেষ করে নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনের আয়োজন করতে হবে।

স্মারকলিপিতে আরো বলা হয় যদি শিক্ষার্থীদের দাবির প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন সাড়া না দিলে, বৃহত্তর ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও খবর: