Jahirul Hasan
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘কোনো অজুহাত নয়, আমরা ভালো ব্যাট করিনি’

ডারউইনে ঐতিহাসিক জয়ের পর ম্যাকাইয়ে যেন পুরোপুরি উল্টো চিত্র দেখল বাংলাদেশ। দুই ইনিংসেই একশর নিচে অলআউট হয়ে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানের বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। এমন ব্যাটিং বিপর্যয়ের পর কোনো অজুহাত দিতে চান না বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, দলের পারফরম্যান্সে তিনি হতাশ। প্রথম ইনিংসে কন্ডিশন ব্যাটিংয়ের জন্য কঠিন থাকলেও পুরো ম্যাচেই বাংলাদেশের ব্যাটিং প্রত্যাশা পূরণ করতে পারেনি।

শান্ত বলেন, ‘সত্যি বলতে খুবই হতাশাজনক। তবে আমি মনে করি টস একটা বড় ভূমিকা রেখেছে, বিশেষ করে প্রথম ইনিংসে যেখানে ব্যাটিং বেশ কঠিন ছিল। তিনটা ইনিংসই বেশ কঠিন ছিল, তবে কোনো অজুহাত নয়, আমরা ভালো ব্যাট করিনি।’

অস্ট্রেলিয়ার বোলারদের কৃতিত্বও দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তাঁর মতে, প্রতিপক্ষের বোলিং ছিল বেশ মানসম্পন্ন, তবে নিজেদের ব্যাটিংয়ে আরও উন্নতির প্রয়োজন রয়েছে।

শান্ত আরও বলেন,‘তারা খুব ভালো বোলিং করেছে, তাই চ্যালেঞ্জটা ছিলই। আমার এখনও মনে হয় সামনে এগোনোর জন্য কিছু জায়গায় আমাদের উন্নতি করা দরকার।’

ডারউইনে দুর্দান্ত জয়ের পর মানসিকভাবে কোনো ধরনের আত্মতুষ্টি বা ক্লান্তি ম্যাকাইয়ের ম্যাচে প্রভাব ফেলেছিল কি না এমন প্রশ্নও ওঠে। তবে বিষয়টি অস্বীকার করে পেশাদার খেলোয়াড় হিসেবে প্রতিটি ম্যাচে নিজেদের প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়েছেন শান্ত।

তিনি বলেন, ‘আবেগ তো সবসময়ই থাকে। তবে পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের এই ম্যাচটা নিয়ে পরিষ্কার ধারণা রাখা জরুরি ছিল।’

দলের প্রস্তুতি নিয়ে অবশ্য অধিনায়কের কোনো অভিযোগ নেই। তাঁর দাবি, খেলোয়াড়েরা ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি ও মানসিকতা নিয়ে সন্তুষ্ট ছিলেন। কিন্তু মাঠে সেরা পারফরম্যান্সটা দিতে পারেননি তারা।

শান্তর ভাষায়, ‘আমার বিশ্বাস, খেলোয়াড়রা তাদের প্রস্তুতি ও মানসিকতা নিয়ে বেশ সন্তুষ্ট ছিল। আমরা স্রেফ সেরা খেলাটা খেলতে পারিনি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানাল পাকিস্তানি

1

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমান

2

উৎসবমুখর পরিবেশে বেরোবির গণিত বিভাগ ছাত্র সংসদ নির্বাচন, নতু

3

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

4

ফুলহামে অভিষেকের পর ৫ম স্তরের ক্লাবে ফারহান

5

জেডি ভ্যান্সের সফরের তথ্য ‘ফাঁস’ করার দায়ে সিক্রেট সার্ভিস এ

6

গাজায় বোর্ড অব পিসের প্রথম নির্মাণ কাজ, হবে সামরিক ঘাঁটি

7

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

8

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

9

আইকনিক গার্ল যে বার্তা দিলেন

10

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

11

সরকারের ১৮০ দিনের কার্যক্রমের তথ্য জনগণের সামনে তুলে ধরবেন প

12

পলিসি ক্যাম্পে সারা দেশের ৩০ জনের একজন বেরোবির শিক্ষার্থী আই

13

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হবে: প্রতিমন্ত্

14

ইউক্রেন যুদ্ধের রুশ কৌশলে যুক্তরাষ্ট্রকে ঘায়েল করছে ইরান

15

দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী

16

জননেতা সফিকুর রহমান কিরণের সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ

17

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

18

ইয়েমেনের হুতিদের কাছে কমান্ডার,ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে

19

নানা প্রশ্নের মুখে মার্কিন রণতরী পরিদর্শনে সেন্টকম কমান্ডার

20