Jahirul Hasan
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেদিন স্টেডিয়ামের ঘাস না খাওয়ায় ইংল্যান্ড কোচ আফসোস করেছিলেন

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। তার আগে শেষ ষোলোতে মেক্সিকোকে তাদের বিখ্যাত স্টেডিয়াম অ্যাজটেকায় ৩-২ গোলে হারায় থ্রি লায়নরা। ওই জয়ের তাৎপর্য বোঝাতে গিয়ে কোচ থমাস টুখেল জানালেন, ওই দিন কেন যে অ্যাজটেকার ঘাস খাননি, সেটা নিয়ে আফসোস আছে তার।

মেক্সিকোর বিপক্ষে কঠিন বাধার দেয়াল টপকেই সেদিন জিতেছিল ইংল্যান্ড। অ্যাজটেকায় আগের ৮৯ ম্যাচে মাত্র দুটি হেরে সেদিন ইংলিশদের মুখোমুখি হয়েছিল স্বাগতিকরা, যার শেষটি ছিল ২০১৩ সালে হন্ডুরাসের কাছে। 

ওই হারের পর থেকে অ্যাজটেকায় মেক্সিকো ২২ ম্যাচ খেলে ১৬টি জয় ও ছয়টি ড্র করেছিল। তাছাড়া বিশ্বকাপে টানা চার ম্যাচ জয়, তাও আবার কোনো গোল না খেয়ে—সব মিলিয়ে মেক্সিকানরা ফর্মের তুঙ্গে ছিল। আর সমুদ্রপৃষ্ট থেকে ৭২২০ ফুট উচ্চতার বাধা তো ছিলই।

এই ম্যাচে প্রথমার্ধে ইংল্যান্ড জুড বেলিংহ্যামের জোড়া গোলে এগিয়ে যায়। বিরতির আগে স্কোর ২-১ করেছিল মেক্সিকো। স্কোরের ব্যবধান একই রকম থাকতে ৫৪তম মিনিটে কুয়ানসাহ মার্চিং অর্ডার পেলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছিল ইংল্যান্ডকে। হ্যারি কেইন পেনাল্টি থেকে গোল করে স্বস্তি এনে দেন। পরে রাউল হিমেনেজ গোল করলে পাঁচ গোলের থ্রিলার শেষ হয় টানটান উত্তেজনা নিয়ে।

ফুটবল অ্যাসোসিয়েশনের জন্য সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার ড্যানিয়েল স্টুরিজকে দেওয়া সাক্ষাৎকারে ইংল্যান্ড কোচ বললেন, ‘ম্যাচের পর আমি আমার এক বন্ধুকে মোবাইলে বার্তা পাঠিয়েছিলাম। লিখেছিলাম, ‘আমার আফসোস হচ্ছে যে ম্যাচ শেষে কেন কিছু ঘাস খাইনি, এই স্মৃতিটা তাহলে আজীবনের জন্য আমার শরীরের মধ্যে থেকে যেত।’ অনুভূতিটা ছিল এমনই। মুহূর্তটা এমনই ছিল।’

বিশ্বকাপের পর চলতি মাসের শেষ দিকে আবার মাঠে ফিরছে ইংল্যান্ড। নেশনস লিগে তারা বিশ্ব চ্যাম্পিয়নের মুখোমুখি হবে। এরপর তারা ক্রোয়েশিয়ায় যাবে এবং ঘরের মাঠে চেক রিপাবলিকের সঙ্গে খেলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের

1

জার্মানিতে রেকর্ড তাপপ্রবাহ, ২০১৬ সালের পর সর্বোচ্চ প্রাণহান

2

আলভারেজকে না পেয়ে ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে ভেড়াল বার্সেলোনা

3

দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্র

4

দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান

5

‘আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে’

6

ধোনিদের কোচ হতে চান ডেল স্টেইন

7

আমরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চাই : চ

8

যে ক্লাবে খেলছেন সেটিই কেনার প্রস্তাব রোনালদোর

9

সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী

10

দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি : শিক্ষামন্ত্

11

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচিতে হামলার প্রতিবাদে শরীয়ত

12

জাতিসংঘের মহাসচিব হিসেবে ফিফা প্রধান ইনফান্তিনোকে চান ট্রাম্

13

বেরোবিতে যৌন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অ

14

ছয় মাসেই সরকারের ব্যর্থতা স্পষ্ট : জামায়াতে ইসলামী

15

আড়াই মাসে ভোটার বাড়ল তিন লাখ ৯ হাজার

16

ইনফান্তিনোর নেতৃত্বে অনাস্থা নর্ডিক দেশগুলোর

17

বাড়ি থেকে পালিয়ে তেলাপোকাদের আন্দোলনে যোগ দিচ্ছেন শিক্ষার্থী

18

শুটিংয়ের ব্যস্ততার মাঝেও বন্যাদুর্গতদের পাশে সালমান খান

19

আন্দোলনের মধ্যে বার্গার খেয়ে পদ হারালেন ককরোচ জনতা পার্টির ম

20