Jahirul Hasan
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দোষী সাব্যস্ত ওয়ার্নার, পেলেন শাস্তি

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ গত মাসে স্বীকার করার পর শাস্তি পেলেন ডেভিড ওয়ার্নার। সাবেক অস্ট্রেলিয়ান ওপেনারকে দোষী সাব্যস্ত করে জরিমানা করা হয়েছে।

তারকা ব্যাটার ওয়ার্নারকে এখন থেকে গাড়ি চালানোর জন্য ইন্টারলক ডিভাইস ব্যবহার করার নির্দেশ দিয়েছেন সিডনি আদালত। মধ্যম মাত্রার মদ্যপ অবস্থায় গাড়ি  চালানোর জন্য তাকে ১৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ১ লাখ ৩০ হাজার টাকা।

গত ৫ এপ্রিল সিডনির পূর্বে একটি রোডসাইড টেস্টে থামিয়ে ওয়ার্নারের অ্যালকোহল পরীক্ষা করা হয় এবং ফলাফল পজিটিভ আসে। পরবর্তীতে মারৌব্রা পুলিশ স্টেশনে দ্বিতীয়বার তার পরীক্ষা করা হয়। ৩৯ বছর বয়সীর রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল ০.১০৪—যা আইনসম্মত নির্ধারিত সীমার দ্বিগুণের বেশি।

ওয়ার্নারের আইনজীবী যুক্তি দেন যে, আইনসম্মত সীমার চেয়েও দুই গুণ বেশি অ্যালকোহল পাওয়া সত্ত্বেও তাকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়া উচিত। কারণ গণমাধ্যমে প্রচারের কারণে তিনি অতিরিক্ত শাস্তি ভোগ ইতোমধ্যেই করে ফেলেছেন।

ওয়েভারলি লোকাল কোর্টে আওয়াইজ আহমেদ জানান, ওয়ার্নারের ওই ঘটনা ইএসপিএন, আল জাজিরা ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-সহ বিশ্বের অনেক গণমাধ্যমে প্রচার করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের মতো দেশে টি-টোয়েন্টি লিগ খেলতে গেলে সেখানকার মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর সংস্কৃতি মেনে চলেন তিনি। তার ভাষায়, ‘তার এই অপরাধের পরিণতি অনেক গভীর। বাণিজ্যিক সুযোগ সুবিধার ওপর প্রভাব ফেলতে পারে।’

ওয়ার্নার ইন্টারলক লাইসেন্সের জন্য আবেদন ও সেই ডিভাইস গাড়িতে বসানোর পর আবার গাড়ি চালাতে পারবেন। এই ডিভাইস তার সিস্টেমের মাধ্যমে যদি অ্যালকোহলের উপস্থিতি টের পায়, তবে গাড়ি স্টার্ট নিতে দেবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের ‘বিদেশি হস্তক্ষেপ’ প্রত্যাখ্যানে চীনের সমর্থন

1

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

2

থাইল্যান্ডে স্কুলে গুলির ঘটনার রেশ কাটতে না কাটতেই সরকারি অফ

3

ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পর

4

ভেদরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগ ফাঁকা রেখে চিকিৎসকদের মিটিং,

5

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে নড়িয়ার রাজনগরে বিএনপি নেত

6

ইনফান্তিনোর সমালোচনায় খোদ ফিফা সেক্রেটারি ও আর্সেন ওয়েঙ্গার

7

আম্পায়ার সৈকতের পদত্যাগের কারণ জানাল বিসিবি

8

নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে প্রতারণার ফাঁদে পুরুষ

9

দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান

10

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগিরই ঢাকা সফরে

11

ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নিয়ে ইউনাইটেড ও আর্সেনালের দ্বৈরথ

12

হামজা চৌধুরীকে দেখেই বাংলাদেশের হয়ে খেলতে অনুপ্রাণিত এডাম আব

13

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উ

14

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ টিকিয়ে রাখতে পারবে পাকিস্তান?

15

বিশ্ব বাঘ দিবস আজ

16

কেন নিজের সন্তানদের আইপ্যাড দেননি স্টিভ জবস?

17

ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে নরওয়ে

18

শোকাহত মেসির পাশে রোনালদো

19

জেডি ভ্যান্সের সফরের তথ্য ‘ফাঁস’ করার দায়ে সিক্রেট সার্ভিস এ

20