Jahirul Hasan
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভিনিসিয়ুসকে রাখ চায় মাদ্রিদ, তবে বেতন বাড়াতে অনিচ্ছুক


ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে চলমান অচলাবস্থা কাটাতে চলতি সপ্তাহেই তার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে ক্লাবের সর্বশেষ প্রস্তাবের চেয়ে বেশি অর্থ দিতে রাজি নয় স্প্যানিশ জায়ান্টরা।

ইএসপিএনের রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপের পর ভিনিসিয়ুসকে বছরে প্রায় ২ কোটি ২০ লাখ ইউরো বেতনের একটি উন্নত প্রস্তাব দিয়েছে রিয়াল। কিন্তু ভিনিসিয়ুসের দাবি বছরে প্রায় ৩ কোটি ইউরো হওয়ায় দুই পক্ষের মধ্যে এখনো উল্লেখযোগ্য ব্যবধান রয়ে গেছে।

ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। নতুন চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চললেও এখনো কোনো সমঝোতা হয়নি। এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) চ্যাম্পিয়ন আর্সেনালের আগ্রহের খবর প্রকাশের পর তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বেড়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের চুক্তি নবায়নের বিষয়ে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করছেন রিয়ালের প্রধান স্কাউট হুনি কালাফাত। ক্লাবের একটি সূত্র বলছে, বুধবার বৈঠক হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, খেলোয়াড়ের ঘনিষ্ঠ একটি সূত্রও নিশ্চিত করেছে, এই সপ্তাহেই দুই পক্ষ আলোচনায় বসবে।

বর্তমানে ভিনিসিয়ুসের বার্ষিক বেতন প্রায় ১ কোটি ৭৫ লাখ ইউরো। নতুন চুক্তি না হলে আগামী মৌসুম শেষে তিনি ফ্রি এজেন্ট হয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে আগামী জানুয়ারি থেকেই অন্য কোনো ক্লাবের সঙ্গে প্রাক-চুক্তি করার সুযোগ পাবেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

ভিনিসিয়ুস ও তার প্রতিনিধিদের বিশ্বাস, ২৬ বছর বয়সে এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি। ২০১৮ সালে রিয়ালে যোগ দেওয়ার পর ক্লাবের হয়ে তার অবদান... বিশেষ করে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করে শিরোপা জয়ে ভূমিকা রাখার বিষয়টি নতুন চুক্তিতে যথাযথভাবে মূল্যায়ন করা উচিত বলে মনে করছেন তারা।

এর আগে, ইএসপিএনের আরেক প্রতিবেদনে জানানো হয়েছিল, নতুন চুক্তিতে সমঝোতা না হলে চলতি গ্রীষ্মেই ভিনিসিয়ুসকে বিক্রির বিষয়টি বিবেচনা করতে প্রস্তুত রিয়াল। সেক্ষেত্রে প্রায় ১৫ কোটি ইউরো ট্রান্সফার ফি আশা করছে ক্লাবটি। 

এদিকে, বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে সোমবার রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন ভিনিসিয়ুস। মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার পর নতুন কোচ হোসে মরিনিয়োর অধীনে সতীর্থদের সঙ্গে অনুশীলনেও অংশ নেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে গড়ে ওঠা শরীয়তপুরের কারা নির্যাতিত বি

1

পাকিস্তান হাই কমিশনের বাইরের নিরাপত্তা স্থাপনা উচ্ছেদ করল ভা

2

ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প

3

ফের আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হলেন নিকোল পাশিনিয়ান

4

সংসদে ভিন্নমত প্রকাশের কোনো পরিবেশ নেই : রুমিন ফারহানা

5

দুইদিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

6

নেটিজেনদের ‘স্বৈরশাসক’ তকমা নিয়ে মুখ খুললেন এমবাপে

7

সৌদিকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুতিদের

8

বাংলাদেশকে রিভিউ নিতে বলে সাবেকদের তোপের মুখে স্মিথ

9

ধর্ষণ মামলায় ভারতীয় ক্রিকেটারকে গ্রেপ্তারের নির্দেশ

10

সমালোচনার মুখে নেইমারের রহস্যময় প্রতিক্রিয়া

11

অগ্নিকাণ্ডের ঘটনায় মমতার সরকারকে দোষারোপ শুভেন্দুর, তদন্তের

12

ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ই

13

মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ পাকিস্তানের প্রেসিডে

14

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৫ মার্কিন অঙ্গরাজ্যের মামলা

15

কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা

16

নিরাপত্তার আশঙ্কায় সামরিক বাহিনী বাড়ানোর পথে পোল্যান্ড

17

গাজার কিছু লোকের বেঁচে থাকার অধিকার নেই, তারা মানুষও না

18

৩ অক্টোবর শুরু এনসিএল, কবে কোথায় কখন খেলা

19

বাংলাদেশ দুর্দান্ত খেলেছে: কামিন্স

20