Jahirul Hasan
প্রকাশ : Oct 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবুধাবি টেস্টে ‘সময় নষ্ট’ করায় শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

বাংলাদেশের বিপক্ষে আবুধাবিতে সদ্য শেষ হওয়া একমাত্র টেস্টে আইসিসির আচরণবিধি ভাঙায় শাস্তি পেয়েছেন আফগানিস্তানের ব্যাটার আফসার জাজাই। তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

ম্যাচে আফগানিস্তান দলের দ্বাদশ খেলোয়াড় ছিলেন জাজাই। মাঠের আম্পায়ারদের বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি মাঠে প্রবেশ করেন এবং খেলার গতি ব্যাহত করে সময় নষ্ট করেন। নিজেদের দ্বিতীয় ইনিংসের ১৩৯তম ওভারে অনুমতি ছাড়াই আবার মাঠে ঢোকেন তিনি। এ ঘটনায় আইসিসির আচরণবিধির লেভেল-১ অপরাধে অভিযুক্ত হন এই ক্রিকেটার।

মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও আলাউদ্দিন পালেকার, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার ইজতুল্লাহ সাফি তার বিরুদ্ধে অভিযোগ আনেন।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, লেভেল-১ অপরাধের জন্য আনুষ্ঠানিক তিরস্কার থেকে শুরু করে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।

নিজের অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন জাজাই। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসে এটিই তার প্রথম অপরাধ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্

1

ভারতের অরুণাচলে আকস্মিক বন্যায় ৫ সেনা নিখোঁজ

2

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

3

মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান

4

সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতি

5

বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখত

6

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

7

প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার : আইনমন্ত্র

8

৭ অক্টোবরের হামলা: আমিরাতের প্রেসিডেন্টের সতর্কবার্তা ‘এড়িয়ে

9

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪

10

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা স

11

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

12

শরীয়তপুর-চাঁদপুর মেঘনা সেতুর কাজ ডিসেম্বরের মধ্যেই শুরু হবে:

13

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোল

14

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

15

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালে

16

রদ্রিকে ‘হাতছাড়া’ করে হতাশ রিয়াল মাদ্রিদ, ক্ষুব্ধ পেরেজ-মরিন

17

৬৭ বছর বয়সে অন্তঃসত্ত্বা নিয়ে প্রশ্ন, কড়া জবাব নীনা গুপ্তার

18

চট্টগ্রাম বিভাগে ঢুকেছে ১১ দলীয় জোটের লংমার্চ

19

ভারতে হড়কা বান-ভূমিধসে নিহত অন্তত ১৯

20