Jahirul Hasan
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন কে করবে, তা ইসি ও আদালতের বিষয়: রিজভী


আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং প্রার্থিতার বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন (ইসি) ও আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচন কে করবে বা কে করবে না—এটি আইন অনুযায়ী ইসি এবং আদালত নির্ধারণ করবেন।

গতকাল রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বিএনপির ২০২৫ সালের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই হিসাব বিবরণী হস্তান্তর করা হয়। এ সময় বিএনপির কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত এবং সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর চিঠি দেওয়ার বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাওয়া হলে রিজভী বলেন, অন্য কোনো রাজনৈতিক দল কী বলল, তা আমাদের বিবেচ্য বিষয় নয়। দেশের প্রচলিত আইন এবং বর্তমান আইনি কাঠামো অনুযায়ী কারা নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য, তা যাচাই-বাছাই করার দায়িত্ব সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, যেহেতু এবার দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হচ্ছে, তাই প্রার্থিতার রূপরেখা কী হবে, তা দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম (স্থায়ী কমিটি) সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

নির্বাচনে দলীয় প্রার্থী সবার জন্য উন্মুক্ত থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দলের ফোরামে সিদ্ধান্ত হলে তা যথাসময়ে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

দলের আগামী জাতীয় কাউন্সিল বা সম্মেলনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, সম্মেলনের বিষয়ে দলের চেয়ারম্যান ও মহাসচিব ইতোমধ্যে কথা বলেছেন। কাউন্সিল অবশ্যই অনুষ্ঠিত হবে। তবে কোন মাসে তা অনুষ্ঠিত হবে, সেই তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আমরা আশা করছি, খুব দ্রুতই সম্মেলনের তারিখ নির্ধারণ করে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

1

জননেতা সফিকুর রহমান কিরণের সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ

2

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্য

3

‘তখন বিরক্ত লাগত, এখন বাবার ওই কথার মর্মটা বুঝি’

4

নর্দান ইউনিভার্সিটির আপন ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদ

5

ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯

6

বন্ধুত্বকে সম্মান জানাতে ধোনির সঙ্গে অবসরের ভাবনায় রায়না

7

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম

8

এশিয়ান কাপ পর্যন্ত মেয়াদ বাড়ালেন ইরাক কোচ

9

পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প

10

৪৩৪১ হাজি ফেরত পাচ্ছেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

11

৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উ

12

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তর

13

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনায় স্পিকারের সঙ্গে বসছে ইসি

14

ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমি

15

মার্কিন বাহিনীকে বিনামূল্যে নরকে পাঠানোর হুঁশিয়ারি

16

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

17

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে ২০২৭ সালের হজের প্রাথমিক ন

18

সারা বছর এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে

19

হামজাদের নতুন জার্সির মূল্য ১৬০০ টাকা

20