Jahirul Hasan
প্রকাশ : Nov 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

যথেষ্ট হয়েছে আর নয়, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

দেশে সহিংসতা, নৈরাজ্য ও নাশকতাকারীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে আর নয়। তাদের সমুচিত জবাব দিতে হবে।

আজ বৃহস্পতিবার লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না। দেশের মানুষ এখন নিরাপত্তা চায়। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ আবারও ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।খেলা খবর

তিনি বলেন, এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে। তাদের সমুচিত জবাব দিতে হবে। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়নমুখী হচ্ছে, তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। তাদের প্রভুদের খুশি করতে তারা আবারও ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়। পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস করছে এবং মানুষ হত্যা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্

1

ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে সেনাদের মোবাইল কেড়ে নিচ্ছে যুক্তরাষ্

2

‘জান্নাত ৩’ নিয়ে ফিরছেন ইমরান হাশমি

3

সেই নাটালি হার্পসহ তিন নারী সহকারীকে ৫৫ লাখ করে টাকা দিলেন ট

4

শুটিং করতে গিয়ে নেপালে আটকা পড়লেন খরাজ

5

‘এমন সুযোগ-সুবিধা পেলে আমার ক্যারিয়ারটাও অন্যরকম হতে পারতো’

6

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

7

তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

8

মাথা ব্যথার কারণ হেডকে নিয়ে যে পরিকল্পনা তাসকিনের

9

ফ্রান্স তারকার জন্য বিশেষ উপহার পাঠালেন নেইমার

10

জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

11

নিজ খরচে নির্বাচনী এলাকার ২১৬ জনকে বিদেশ পাঠাচ্ছেন এমপি শফিক

12

শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানি কিনজা হাশমি?

13

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৬ অনুষ্

14

সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় সর্বোচ্চ সর্তক থা

15

যুক্তরাষ্ট্র্র-ব্রাজিল কূটনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে

16

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

17

যুদ্ধে পরাজিত হয়ে শত্রু এখন পরিচয় ও অস্তিত্বের বিরুদ্ধে যু

18

অবসর ভেঙ্গে মাঠে নামছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা, জানা গে

19

মেসির বাঁম পা চান কেইন

20