Jahirul Hasan
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

পার্বত্য জেলায় জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়নে ৫৮ কোটি টাকার পরামর্শক নিয়োগ

পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলায় জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন ও জলাধার ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে প্রায় ৫৮ কোটি টাকা বা ৫৭ কোটি ৯০ লাখ ১৭ হাজার ৬৫২ টাকা ব্যয়ে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপস্থাপিত এ প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন ‘জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়ন ও পার্বত্য চট্টগ্রামে জলাধার’ শীর্ষক প্রকল্পটি রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলায় বাস্তবায়ন করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে।

প্রকল্পের একটি প্যাকেজের আওতায় প্রকল্প বাস্তবায়ন সহায়তা পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের জন্য এ ক্রয় প্রস্তাব উত্থাপন করা হয়। এতে সুপারিশ করা পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে নেপালের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান এরমসি প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রধান অংশীদার হিসেবে দায়িত্ব পালন করবে। এর সঙ্গে বাংলাদেশের দেব কনসালট্যান্টস লিমিটেড, অরণ্যক ফাউন্ডেশন এবং অনুসন্ধানী ক্রিডস লিমিটেড যৌথভাবে পরামর্শক সেবা দেবে।

প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রামের জলবায়ু ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকার মানুষের জীবিকার উন্নয়ন, জলাধার ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা, পরিকল্পনা, তদারকি ও ব্যবস্থাপনায় পরামর্শক প্রতিষ্ঠানটি সহযোগিতা করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রকে বহিষ্কার করবে না মোদি সরকার

1

নেতৃত্ব হারিয়ে দল থেকে বাদ পড়ার কারণ খুঁজছেন সূর্যকুমার

2

হামলার শিকার তরুণকে নিয়ে পুলিশ স্টেশনে ধর্নায় রাহুল গান্ধী

3

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন

4

নিউইয়র্কে এক বছরের জন্য স্কুল শিক্ষার্থীদের এআই ব্যবহারে নিষ

5

রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্র

6

টানা তৃতীয় পেনাল্টি মিস মেসির, মিয়ামির বড় হার

7

মানুষের ভালোবাসা নিয়ে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

8

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ

9

পাকিস্তানের পর এবার ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চায় কুয়েত

10

এআই দিয়ে রায় লেখা অনুচিত ও অনৈতিক: প্রধান বিচারপতি

11

ইউরোপিয়ান ব্যর্থতার পর নীরবতা ভাঙলেন সালাহ

12

মার্কিন বাহিনীকে বিনামূল্যে নরকে পাঠানোর হুঁশিয়ারি

13

বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন না চললেও ৪৩টি পণ্যবাহী ট্রেন

14

পরমাণু-ছুঁতো শেষ, ইরানের সবচেয়ে ‘বড় অস্ত্র’ মোকাবেলায় হিমশিম

15

দিনে মজুরি পেতেন ২০ রুপি, এখন ২৫ কোটির নায়ক!

16

ডামুড্যায় বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্

17

ভিনিকে আর এক ইউরোও বেশি দিতে রাজি নয় রিয়াল!

18

চিকিৎসার মাঝপথেই মানুষের টানে ফিরে এসেছি

19

স্থানীয় সরকার নির্বাচনগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ : মীর শা

20