Jahirul Hasan
প্রকাশ : Oct 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রযুক্তিগত ও ব্যবস্থাপনাগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়ার মাধ্যমে সামগ্রিক উৎপাদনশীলতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি বলেন, বৃহৎ শিল্পোদ্যোক্তাদের পাশাপাশি দেশের ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।  

দিবসটি উপলক্ষ্যে দেশের সব শ্রমজীবী মানুষ, উদ্যোক্তা, পেশাজীবী, প্রযুক্তিবিদ, গবেষক এবং উৎপাদন ও সেবা খাতের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) উদ্যোগে দেশব্যাপী ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।’

তিনি বলেন, উৎপাদনশীলতা একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি, প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং মানুষের জীবনমান উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, পণ্যের গুণগত মান বৃদ্ধি, উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। কিন্তু বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির প্রভাবে প্রতিনিয়ত পরিবর্তনশীল বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে আমাদের শিল্প ও সেবা খাতকে আরো দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে। এ প্রেক্ষাপটে দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ হয়েছে বলে তিনি মনে করি।

রাষ্ট্রপতি বলেন, বৃহৎ শিল্পোদ্যোক্তাদের পাশাপাশি দেশের ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাগণও এখন কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের প্রযুক্তিগত ও ব্যবস্থাপনাগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং নীতিগত সহায়তা দেওয়ার মাধ্যমে সার্বিক উৎপাদনশীলতা বৃদ্ধি ও দেশের সামগ্রিক শিল্পভিত্তিকে আরও শক্তিশালী করা সম্ভব। এক্ষেত্রে সরকার, শিল্পোদ্যোক্তা, শ্রমিক, গবেষক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আশা প্রকাশ করে বলেন, ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন দেশের শিল্প ও সেবা প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, গবেষণা, পরামর্শ ও কারিগরি সহায়তা অব্যাহত রাখবে। টেকসই উদ্ভাবন, আধুনিক প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদের যথাযথ ও সমন্বিত ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ অদূর ভবিষ্যতে একটি অধিক উৎপাদনশীল, প্রতিযোগিতামূলক ও টেকসই শিল্প অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজস্ব ড্রোন বিস্ফোরণে গাজায় ২ ইসরায়েলি সেনা নিহত

1

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

2

৬৪ দলের বিশ্বকাপের পথে ফিফা, সমালোচনাতেও থামছেন না ইনফান্তিন

3

আইনজীবীকে মারধরের অভিযোগে মামলা

4

বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ক্যানসার, ছটফট করেন ব্যথায়

5

ইংরেজি-গণিতে বেশি অকৃতকার্য, সর্বোচ্চ পাস আইসিটিতে

6

বেলুচিস্তানে পৃথক অভিযানে ৭ সন্দেহভাজন জঙ্গি নিহত

7

যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে:

8

বিশ্বনেতাদের সামনে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্

9

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভার

10

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলার তদন্তে কোনো চাপ ছিল না : তদন্ত

11

রিয়ালে ফিরতে পর্তুগালের প্রস্তাব ফিরিয়েছিলেন মরিনহো

12

ইমারত নির্মাণ আইন সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে নতুন ক

13

কাউন্টিতে খেলার এনওসি পাননি শরীফুল

14

দুই পথে হাঁটেন তারা, তবুও তাদের রোজই দেখা হয়!

15

জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার

16

বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্

17

ডামুড্যায় পৌর শ্রমিকদল নেতার বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচারের প্

18

এআই দিয়ে রায় লেখা অনুচিত ও অনৈতিক: প্রধান বিচারপতি

19

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

20