Jahirul Hasan
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাবার জানাজায় উপস্থিত ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনিকে তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের রাতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেখেছেন বলে দাবি করেছেন তার শাশুড়ি তাইয়্যেবা মাহরুজাদেহ।

বৃহস্পতিবার ‘আখবার মাশহাদ’-কে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে মাহরুজাদেহ বলেন, ‘আমি সেদিন রাতেই তাকে দেখেছি। আলহামদুলিল্লাহ, তিনি সম্পূর্ণ সুস্থ ও ভালো ছিলেন।’

ইরানের আসরিরানসহ বিভিন্ন সংবাদমাধ্যম তার বক্তব্য প্রকাশ করেছে। এসব প্রতিবেদনে বলা হয়, প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির দাফনের সময় মাশহাদের ইমাম রেজা মাজারে মোজতাবাকে উপস্থিত থাকতে দেখেছেন মাহরুজাদেহ।

মাহরুজাদেহ হলেন ইরানের রাজনীতিক গোলাম-আলি হাদ্দাদ-আদেলের স্ত্রী এবং মোজতাবা খামেনির প্রয়াত স্ত্রী জাহরা হাদ্দাদ-আদেলের মা। গত ২৮ ফেব্রুয়ারি আলি খামেনির আবাসিক কমপ্লেক্সে হামলায় জাহরা নিহত হন।

রাষ্ট্রঘনিষ্ঠ ইরানি গণমাধ্যমগুলো মাহরুজাদেহর বক্তব্যকে বর্তমান সর্বোচ্চ নেতার সুস্থতার প্রমাণ হিসেবে তুলে ধরেছে। তবে মোজতাবার উপস্থিতির কোনো ছবি বা সাম্প্রতিক অডিও প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আলি খামেনি নিহত হওয়ার পর শুক্রবার ভোরের আগে মাশহাদের ইমাম রেজা মাজারে তাকে দাফন করা হয়। আনুষ্ঠানিক শোক ও দাফন অনুষ্ঠানের প্রকাশিত ভিডিও ফুটেজে মোজতাবার কোনো উপস্থিতি দেখা যায়নি। বরং তার তিন ভাইকে বাবার কফিনের পাশে দেখা গেছে।

দাফনের দৃশ্যমান রেকর্ডে মোজতাবার অনুপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে তার শারীরিক অবস্থা সম্পর্কে নানা জল্পনা রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারির হামলায় আহত হওয়ার পর থেকেই মোজতাবা খামেনির স্বাস্থ্য নিয়ে প্রশ্ন রয়েছে। ওই হামলায় তার বাবা আলি খামেনি নিহত হন। মার্চের শুরুতে মোজতাবাকে তার উত্তরসূরি হিসেবে নির্বাচিত করা হয়।

সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সিবিএস নিউজকে বলেন, মোজতাবার ‘চলমান কোনো নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা নেই’। সাত ঘণ্টার বেশি সময় ধরে চলা একটি বৈঠকসহ তার সঙ্গে বিভিন্ন বৈঠকের কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, ‘চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে তিনি সম্পূর্ণ সুস্থ, তার কোনো সমস্যা নেই।’

তবে এর আগে রয়টার্সসহ পশ্চিমা বিভিন্ন সংবাদমাধ্যম অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, ফেব্রুয়ারির হামলায় মোজতাবা মুখ ও পায়ে গুরুতরভাবে আহত হয়েছিলেন। কিছু প্রতিবেদনে তার মুখমণ্ডলে বিকৃতি এবং আরও চিকিৎসার প্রয়োজনের কথাও বলা হয়েছিল।

ইরানি কর্মকর্তারা অবশ্য ধারাবাহিকভাবে তার আঘাতকে সামান্য বা পুরোপুরি সেরে গেছে বলে দাবি করে আসছেন। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সর্বোচ্চ নেতা এখনো জনসমক্ষে আসেননি।

সম্প্রতি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের এক সদস্যও দাবি করেন, একটি হাসপাতালে হামলার পর ধ্বংসস্তূপ থেকে মোজতাবাকে উদ্ধার করা হয়েছিল। তবে বর্তমানে তিনি সুস্থ ও দেশ পরিচালনার সক্ষমতা রাখেন।

সূত্র : রয়া নিউজ ও আখবার মাশহাদ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালী দিয়ে শত্রুর কোনো উন্নত প্রযুক্তিই যেতে পারবে

1

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন

2

বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ফেক আইডি, থানায় জিডি

3

অটো-টিউন ব্যবহার করেন সনু নিগম, স্বীকার করলেন নিজেই

4

রাশিয়ায় নতুন করে সেনা নিয়োগের পরিকল্পনা নেই: পুতিন

5

হজ নিবন্ধন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে

6

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন বি এম মোস্তারী টু

7

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির পথে হ্যারি কেইন

8

মানুষের ভালোবাসা নিয়ে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

9

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির আত্মহত্যা

10

হরমুজ এড়িয়েই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরল উপসাগরীয় তেল রপ্তান

11

প্রাকৃতিক বিপর্যয় রোধে ব্যাপক হারে গাছ লাগানোর আহ্বান আমিনুল

12

সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা

13

আজ এইচএসসিতে অনুপস্থিত ২৯ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৩০

14

ক্যাটরিনাকে নিয়ে কটাক্ষকারীদের কড়া জবাব দিলেন সালমান খান

15

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

16

২০২৬ বিশ্বকাপকে শেষ বলা সেই রোনালদোকে রেখেই পর্তুগালের দল ঘো

17

রাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত মির্জা আব্বাস, রুমিন ফারহানা

18

‘জন্মের আগে কী এমন পাপ করেছিলাম, আমার জন্ম বাংলাদেশে হলো’

19

রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

20