Jahirul Hasan
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

মজুত ডিজেল দ্রুত বাজারে ছাড়তে রাজি হয়েছে ইউরোপ: ট্রাম্প

ইউরোপের বিভিন্ন দেশে মজুত থাকা বিপুল পরিমাণ ডিজেল দ্রুত বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইউরোপের দেশগুলো তাদের মজুত থেকে ‘বিপুল পরিমাণ’ ডিজেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে। এ প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে বলেও উল্লেখ করেন তিনি।

তবে কোন কোন দেশ এই উদ্যোগে অংশ নেবে, তারা কী পরিমাণ ডিজেল ছাড়বে কিংবা পুরো প্রক্রিয়ার বিস্তারিত পরিকল্পনা কী—এসব বিষয়ে পোস্টে কোনো তথ্য দেননি ট্রাম্প।

এদিকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ‘সর্বোচ্চ আইকিউ বা বুদ্ধিমত্তা’ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের এই দাবির পক্ষে তিনি তার প্রয়াত চাচা জন ট্রাম্পের জিনগত প্রভাবের কথাও উল্লেখ করেন।

জন ট্রাম্প ছিলেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) খ্যাতিমান পদার্থবিদ ও প্রকৌশলী। তিনি প্রতিষ্ঠানটিতে ৪১ বছর শিক্ষকতা করেছেন।

‘টাইম’ ম্যাগাজিনকে দেওয়া সাম্প্রতিক ওই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প মূলধারার গণমাধ্যমের সঙ্গে তার বিরোধ, ওয়াশিংটন ডিসিতে পরিবর্তন আনার উদ্যোগ, ইরান যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে তার পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি উল্টে গেছে, নিখোঁজ ১৪০ যাত্

1

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নত

2

মক্কা ও মদিনার নিরাপত্তার জন্য মাওলানা তারিক জামিলের দোয়া

3

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে : রিজভী

4

হলে JCD লেখা নিয়ে প্রতিবাদ, কুবির শিক্ষার্থীকে জুনিয়রসহ মারধ

5

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

6

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগিরই ঢাকা সফরে

7

কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা

8

ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি

9

দিল্লির বস্তিতে ৫৪ ডিগ্রি তাপমাত্রায় বেঁচে থাকার গল্প

10

বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, আকাশের দিকে তাকিয়ে করলেন উ

11

এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন

12

পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত ১৬

13

চায়ের আড্ডায় নাগরিকদের কথা শুনলেন ববি হাজ্জাজ, নিলেন উদ্যোগ

14

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্

15

নিজের ‘আইডল’ নেইমারকে শিরোপা উৎসর্গ করলেন স্প্যানিশ ফুটবলার

16

দেশের উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে: শ

17

হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্ম

18

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

19

‘নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ কর

20