Jahirul Hasan
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে রাজধানী সানাসহ তিন অঞ্চলে হামলা চালিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী। আজ শুক্রবার (২ অক্টোবর) সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি এ তথ্য জানান।

এক্সে এক পোস্টে তিনি বলেছেন, রাজধানী সানা, উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সাদা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাইজে হুতিদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা হয়েছে। তবে তিনি হামলার বিস্তারিত কোনো কিছু জানাননি।

এরমধ্যে শুধুমাত্র সাদাতে ১১টি গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে তাইজে হুথিদের সঙ্গে ইয়েমেনি বাহিনীর সরাসরি তীব্র সম্মুখ লড়াই চলছে। হুথিরা দীর্ঘদিন ধরেই তাইজে সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণ আরোপ করার চেষ্টা করছে। তবে ইয়েমেনি বাহিনীর স্থল সেনা ও সৌদির বিমান হামলার কারণে তারা সেই সাফল্য পাচ্ছে না।

যদিও নতুন করে সংঘাত শুরুর পর তারা দ্রুততম সময়ে বন্দরনগরী মোখা দখল করে নেয়। এতে করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকার লোহিত সাগর ও বাব এল মান্দেবের নিয়ন্ত্রণ হারায়। এখন এই শহরটি পুনরায় দখল করার পরিকল্পনা করছে সরকারি বাহিনী।

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ বছর আগে লেখা, ১০ বছর আগে রেকর্ড, অবশেষে এলো সেই গান

1

খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ব

2

জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

3

কাদা থেকে নারীর মরদেহ উদ্ধারের বদলে কানের দুল খুলে নেওয়ার চে

4

ইলন মাস্কের নজর ভারতের গ্রামে

5

৪৪ শিল্পকারখানা বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি

6

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মাল

7

ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’ এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন

8

শহীদদের জন্য আপনারা কিছুই করেননি : ইশরাক হোসেন

9

পরিবেশ সংরক্ষণে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

10

সিরিয়ায় আসাদ আমলের নয়জন পাইলট গ্রেপ্তার

11

যারা লেখে ‘ওয়াইড বলে বোল্ড হয়’, তাদের কোচিংয়ে না আসাই ভালো:

12

ইকুয়েডরের দায়িত্বে আর্জেন্টাইন কোচ গাইয়ার্দো

13

এশিয়ান গেমসে অব্যবস্থাপনা, দুঃখ প্রকাশ নাগোয়া মেয়রের

14

আন্দোলনকারীদের ওপর নজরদারি, ‘ফেসিয়াল রিকগনিশন’ ক্যামেরা বসিয়

15

জাতিসংঘে ট্রাম্পের ভুলের বাহার

16

সরকারের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজ

17

নেপালে উদ্ধার অভিযানে বিশেষজ্ঞ দল পাঠাল ভারত ও চীন

18

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর

19

তিন বছর পর এশিয়া কাপে ফিরল নেপাল

20