Jahirul Hasan
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ২০ এর নিলামে জায়গা পেয়েছেন বাংলাদেশের স্পিডস্টার নাহিদ রানা। বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে নিলামে আছেন নাহিদ রানাই। এছাড়া সরাসরি চুক্তিতে আগেই লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে টেনেছে সানরাইজার্স ইস্টার্ন কেইপ।

সব মিলিয়ে এসএ২০ এর নিলামে রাখা হয়েছে ১৫৬ জন ক্রিকেটারকে। বাংলাদেশ থেকে আছেন কেবল নাহিদ রানাই। এছাড়া আফগানিস্তান থেকে আছেন ৫ জন ক্রিকেটার - সেদিকউল্লাহ আতাল, ফজলহক ফারুকী, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী এবং এএম গাজানফার।

নাহিদ রানার ভিত্তিমূল্য ধরা হয়েছে দেড় মিলিয়ন র‍্যান্ড। যা বাংলাদেশি টাকায় ১ কোটি ১১ লাখ টাকার চেয়েও বেশি। এসএ২০ এর নিলাম থেকে দল পেলে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এবারের টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন রানা। এর আগে সানরাইজার্স সরাসরি সাইনিংয়ে দলে টেনেছে রিশাদ হোসেনকে। গত আসরে ডারবান সুপারজায়ান্টস তাইজুল ইসলামকে দলে নিলেও খেলতে পারেননি তাইজুল।

আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে এসএ২০ এর নিলাম। টুর্নামেন্ট শুরু হবে ২০২৭ সালের ১৭ জানুয়ারি।

৬ দলের টুর্নামেন্টে অংশ নেবে জোবার্গ সুপার কিংস, পার্ল রয়্যালস, সানরাইজার্স ইস্টার্ন কেইপ, এমআই কেপটাউন, ডারবান সুপারজায়ান্টস এবং প্রিটোরিয়া ক্যাপিটালস। এর মধ্যে পার্ল এবং ডারবানের স্কোয়াড নিলামের আগেই পরিপূর্ণ হয়ে গেছে। নিলাম থেকে দল সাজাবে বাকি ৪ দল। 

এসএ২০ এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেইপ। ৩বার শিরোপা জিতে টুর্নামেন্টের সফলতম দল তারা। এছাড়া এমআই কেপটাউন একবার শিরোপা জিতেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের

1

সাঁওতাল কমিউনিটির বিদ্যুৎ সংকট সমাধানে বেরোবি শিক্ষার্থীদের

2

দুই সপ্তাহে তিন মার্কিন সেনা নিহত, আহত ১০০

3

স্বস্তির খবর পেল ভারত

4

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে খলিলুর রহমান (নয়ন)

5

বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, বিনিয়োগে উৎসাহ দিচ্ছে যুক্তরাষ্

6

দিল্লির বস্তিতে ৫৪ ডিগ্রি তাপমাত্রায় বেঁচে থাকার গল্প

7

দেশ-বিদেশ থেকে আসা নেপালের ত্রাণ তহবিল ছাড়াল ১১ বিলিয়ন রুপি

8

সাকিবের সঙ্গে তুলনায় মিরাজ বললেন, ‘আমি আমার মতো’

9

ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ভারতীয় স্পিনার

10

নাগরিক প্রজন্ম দলের আহবায়ক সোহেল পুস্তির মায়ের মৃত্যুতে কুলখ

11

বিশ্বকাপ শেষে জুভেন্টাসের নজরে দিবু মার্তিনেজ

12

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৭৩ অভিবাসী উদ্ধার

13

শরীয়তপুর আদালত চত্বরে ৩ আইনজীবীকে মারধর, চেম্বার ভাঙচুরের অভ

14

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

15

পার্বত্য জেলায় জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়নে ৫৮ কোটি টাকার পর

16

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখাই আমাদের উদ্দেশ্

17

ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ-আজারবাইজান

18

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

19

বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন

20