Jahirul Hasan
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাফপ্যান্ট পরে, পায়ের ওপর পা তুলে নেতানিয়াহুর সাথে বৈঠক করলেন মার্কিন সিনেটর


প্রোটোকল ভেঙে আবারও খবরের শিরোনামে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান। ওয়াশিংটনের ঐতিহ্যবাহী ব্লেয়ার হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি উপস্থিত হন সম্পূর্ণ ক্যাজুয়াল পোশাকে। গায়ে হুডি আর পরনে হাফপ্যান্ট চাপিয়ে, অনায়াসে পায়ের ওপর পা তুলে বৈঠকের টেবিলে বসে আলোচনার ঝড় তুলেছেন এই প্রভাবশালী রাজনীতিক। পোশাক পরার কায়দা ও শরীরী ভাষা নিয়ে সমালোচনা হলেও ফেটারম্যান স্পষ্ট করে দিয়েছেন ইসরায়েলের প্রতি তার অকুণ্ঠ সমর্থনের কথা।

বৈঠকে নেতানিয়াহু ডেমোক্র্যাট সিনেটরের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ফেটারম্যানকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল বন্ধুত্বের একজন সাহসী এবং নির্ভীক কাণ্ডারি আখ্যা দিয়ে নেতানিয়াহু বলেন, বিশ্ব রাজনীতিতে সত্য ও ন্যায়ের পক্ষে তার অবস্থান উদাহরণ হয়ে থাকবে। কেবল ইসরায়েলের জনগণই নয়, বিশ্বজুড়ে স্বাধীনতাকামী মানুষের পক্ষ থেকেও ফেটারম্যানকে ধন্যবাদ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী।

নেতানিয়াহুর প্রশংসার জবাবে জন ফেটারম্যান একে তার রাজনৈতিক জীবনের অন্যতম বড় সম্মান বলে উল্লেখ করেন। ইসরায়েলকে একটি ‘অলৌকিক রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করে সিনেটে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। তবে একই সঙ্গে গাজা সংঘাত ইস্যুতে নিজ দল ডেমোক্র্যাটিক পার্টির কিছু নেতার মনোভাবে ক্ষোভ প্রকাশ করতেও ছাড়েননি তিনি। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিকে অযোগ্য উল্লেখ করে তার সাম্প্রতিক কিছু মন্তব্যের কড়া সমালোচনা করেন এই সিনেটর। ফেটারম্যান স্পষ্ট জানান, কংগ্রেসের ভেতর ডেমোক্র্যাটিক পার্টির বিবেক হিসেবে তিনি কাজ করে যেতে চান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

1

এখনো ‘ভবঘুরে’ যেসব বিশ্ব তারকারা

2

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

3

পানি বিক্রি করে বাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প

4

ফের রাজপথে নামার হুমকি ককরোচ জনতা পার্টির

5

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সা

6

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

7

ককরোচ জনতা পার্টির আন্দোলনে সহিংসতা, যা বললেন রাহুল গান্ধী

8

আন্দোলনের মধ্যে বার্গার খেয়ে পদ হারালেন ককরোচ জনতা পার্টির ম

9

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরলেন সোনাক্ষী! কার কাছে চাই

10

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

11

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

12

বরগুনা জেলা ট্রাক ও মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ,

13

ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পর

14

দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

15

ইরানে প্রকাশ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর

16

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মাম

17

বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্

18

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

19

বিশ্বকাপের আগে দেওয়া সেই প্রতিশ্রুতি কি রাখবেন ইয়ামাল?

20