Jahirul Hasan
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ১০

রাশিয়া ও ইউক্রেনের রাশিয়া অধিকৃত এলাকাগুলোতে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়,শনিবার রাশিয়ার কর্মকর্তারা জানান, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে অনলাইন খুচরা বিক্রেতা ওজোন এর একটি গুদাম ও একটি শিল্প স্থাপনা রয়েছে।

রয়টার্স লিখেছে, রাশিয়া ও ইউক্রেন, উভয়েই এক অপরের অর্থনৈতিক অবকাঠামো অচল করে দেওয়ার লক্ষ্যে ড্রোন হামলার মাত্রা বাড়াচ্ছে। তারা প্রায়ই যুদ্ধের সম্মুখসারির অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। আর এদিকে যুদ্ধক্ষেত্রের লড়াই সাড়ে চার বছরের মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছে। শুক্রবার ইউক্রেনের মধ্যাঞ্চলের একটা শপিং মলে রাশিয়ার বেশ কয়েকটি ড্রোনের হামলায় অন্তত ১৬ জন নিহত ও আরও ১৩০ জন আহত হয়।

শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের হামলাগুলো রশিয়ার প্রতিশোধের ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দিয়েছে।

কিইভ জানিয়েছে, দূরের লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানার উদ্দেশ্য হল রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টার অর্থায়ন বন্ধ করা।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ ইউক্রেইনে নতুন ফরাসি যুদ্ধ উপকরণ সরবরাহ তরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোন কলে কিইভের আকাশ প্রতিরক্ষার ঘাটতি নিয়ে আলোচনার পর মাক্রোঁ ওই প্রতিশ্রুতি দেন।

রাশিয়া ও ইউক্রেনের রাশিয়া অধিকৃত এলাকাগুলোতে ড্রোন হামলা:

শনিবার টেলিগ্রামে এক পোস্টে রাশিয়ার সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচিস্লাভ ফিদারিশ্চিফ জানিয়েছেন, নভোকুইবিশেভস্ক শহরে ইউক্রেইনের ড্রোন হামলায় এক বৃদ্ধা নিহত ও একটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, তারা শহরটির তেল শোধনাগারে হামলা চালিয়েছে আর তাতে স্থাপনাটিতে আগুন ধরে যায়।

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওজোন টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, সামারা অঞ্চলের চাপায়েভস্ক শহরে তাদের সরবরাহ কেন্দ্রে হামলার পর থেকে সেখানে কাজ বন্ধ রাখা হয়েছে, এখানে কয়েকজন আহত হয়েছে।

ওজোনে এটি ইউক্রেনের প্রথম হামলা। এর আগে কয়েক সপ্তাহ ধরে ওজোনের বৃহৎ প্রতিদ্বন্দ্বী ওয়াইল্ডবেরিজে ড্রোন হামলা চালায় ইউক্রেইন।

ইউক্রেন বেসামরিক লক্ষ্যস্থলে এসব হামলাকে তাদের এক বৃহত্তর অভিযানের অংশ হিসেবে তুলে ধরেছে। তাদের দাবি, এই অভিযান রাশিয়ার যুদ্ধের ভিত্তি হিসেবে কাজ করা অর্থনৈতিক অবকাঠামোর বিরুদ্ধে পরিচালিত হচ্ছে।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাস্নোদর অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কান্দ্রেতিয়েভ জানিয়েছেন, আজভ সাগরের বন্দর শহর ইয়েইস্ক ইউক্রেইনের ড্রোন হামলায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে।

ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে আরেক হামলার ঘটনায় দুইজন নিহত ও আরও ১৩ জন আহত হয়েছে। আরেক সীমান্তবর্তী অঞ্চল ব্রায়ানস্কে চারজন আহত হয়েছে।

২০১৪ সালে রাশিয়ার অধিগ্রহণ করে নেওয়া ক্রাইমিয়া উপদ্বীপের সেভাস্তপোলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ জানিয়েছেন, ইউক্রেনীয় একটি ড্রোন এক যাত্রীবাহী বাসে আঘাত হেনেছে আর তাতে অন্তত দুইজন নিহত হয়েছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চল (যার প্রায় পুরোটাই রাশিয়ার নিয়ন্ত্রণে) মস্কোর নিয়োগ করা গভর্নর লিওনিড পাসেচনিক জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলায় ১৬ বছরের এক কিশোরসহ দুই বেসামরিক নিহত ও আরও নয়জন আহত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর তারা ৪৫৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন

1

আইপিএল মাতানো রিংকু সিংকে বিয়ে করতে যাওয়া কে এই এমপি

2

হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্ম

3

মার্কিন সেনাদের বিতাড়িত করুন নয়ত হামলার শিকার হন

4

কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : বেলিংহাম

5

ভারতের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক তিন শতকের ‘যন্তর মন্তর’

6

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে খলিলুর রহমান (নয়ন)

7

বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন না চললেও ৪৩টি পণ্যবাহী ট্রেন

8

ট্রাম্পের চেয়েও বেশি বেতন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর, তারপরও

9

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

10

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

11

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী

12

মাওয়া-ঢাকা মহাসড়কে বেপরোয়া গতিতে দুর্ঘটনা: ৮ মাস পর ঘাতক চাল

13

নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা

14

গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী হবে

15

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্

16

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্

17

বেপরোয়া গাড়ি চালানোর সঙ্গে মাদককাণ্ড, বিশ্বকাপ খেলা ফুটবলার

18

দুর্নীতির অভিযোগে মাহিন্দা রাজাপাকসের ছেলে গ্রেফতার

19

বেনফিকাকে টপকে পর্তুগালের সবচেয়ে সফল ক্লাব পোর্তো

20