Jahirul Hasan
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুদ্ধে হাজারের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে, দাবি ইরানের সেনাবাহিনীর

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের এক হাজারের বেশি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুলফজল শেখারচি সোমবার দেওয়া এক বক্তব্যে এ দাবি করেন।

তাঁর ভাষ্য, যুদ্ধ চলাকালে ইসরায়েলের দখলকৃত অঞ্চলে থাকা গোয়েন্দা কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সেনাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও কয়েকশ সেনা নিহত এবং কয়েক হাজার সেনা আহত হয়েছেন। তবে এসব হতাহতের তথ্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গোপন রেখেছে বলে অভিযোগ করেন তিনি।

ইরানি সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, আফগানিস্তান ও ইরাকে মার্কিন সেনা নিহত হওয়ার তথ্যও যুক্তরাষ্ট্র কয়েক বছর পর্যন্ত গোপন রেখেছিল।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সমালোচনা করে শেখারচি বলেন, মার্কিন সেনাবাহিনী হলো ‘হলিউড আর প্রোপাগান্ডা আর্মি’। তাঁর অভিযোগ, মুসলিম দেশগুলো থেকে লুট করাই তাদের কাজ।

ইরানের এই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে—এমন দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশ এখন বুঝতে পেরেছে যে, মার্কিন সামরিক শক্তি তাদের হামলা থেকে রক্ষা করতে পারবে না। এ কারণে দেশগুলো যুক্তরাষ্ট্রের ওপর থেকে আস্থা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে হরমুজ প্রণালি নিয়েও সতর্কবার্তা দিয়েছেন শেখারচি। তিনি বলেন, ‘হরমুজ প্রণালিকে নিজেদের ভূখণ্ড হিসেবে শুধুমাত্র স্বপ্নেই ভাবতে পারবে যুক্তরাষ্ট্র ও তার প্রেসিডেন্ট।’

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা দেওয়ার কথা বলেছেন।

উল্লেখ্য, আলোচনা চলার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

সূত্র: প্রেস টিভি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস

1

‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’

2

কানাডায় এক বিমান পরিষেবা সংস্থার ধর্মঘট, ভোগান্তিতে আড়াই লাখ

3

ভারতজুড়ে এখন একটিই স্লোগান ‘এবার মোদির পালা’

4

আর্জেন্টিনার খেলোয়াড়দের শাস্তি শিথিল করল ফিফা

5

আইপিএলে প্রস্তাব পেয়ে ভারতের সহকারী কোচের পদত্যাগ

6

নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার

7

ভাইরাল সংস্কৃতি, বিশ্ববিদ্যালয় এবং সময়ের সংকট: প্রভাষক, মহ

8

ক্যারিবীয়দের সরাসরি বিশ্বকাপে খেলা অনিশ্চিত, পথের কাঁটা বাংল

9

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

10

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

11

শোকাহত মেসির পাশে রোনালদো

12

‘পাকিস্তানে ককরোচ পার্টির উত্থান হতে পারে’, সতর্কবার্তা নাকভ

13

নরওয়ের রাজা হ্যারাল্ড মারা গেছেন

14

এনএসসির পুরাতন ভবন ভেঙে করা হবে নতুন ভবন

15

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

16

দীর্ঘ যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনারা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার এ

17

বাংলাদেশকে কতটা পছন্দ ও অপছন্দ করেন পাকিস্তান-ভারত-শ্রীলঙ্কা

18

ডাগআউটে নেই সহকারী কোচ, উজবেকিস্তানেও কোচ থাকছেন দূরে দূরে

19

শিক্ষাকে দক্ষতা ও কর্মসংস্থানে রূপান্তরই সরকারের মূল লক্ষ্য:

20