Jahirul Hasan
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের


যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইরাক সীমান্তবর্তী খুজেস্তান অঞ্চলের আহভাজ শহরের আকাশসীমায় একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, এমকিউ-৯ একটি দূরনিয়ন্ত্রিত চালকবিহীন আকাশযান (ড্রোন), যা মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, পর্যবেক্ষণ এবং বিমান হামলা পরিচালনার জন্য ব্যবহৃত হয়।

এর আগে মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন স্থাপনায় হামলার দাবি করেছে ইরান। দেশটির হামলার পর কুয়েত ও বাহরাইনে সাইরেন বেজে উঠেছে। এ ছাড়া জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

কুয়েতের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, ইরানের আগ্রাসনের পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় সক্রিয় করা হয়েছে।

এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, শোনা যাওয়া যেকোনো বিস্ফোরণের শব্দ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শত্রুপক্ষের হামলা প্রতিহত করার ফল।

এর আগে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে সেনাবাহিনীর ক্যাম্প বুহরিংয়ের একটি গোলাবারুদের ডিপো এবং আলি আল সালেম বিমানঘাঁটির বিমান প্রতিরক্ষা রাডার সিস্টেমে বড় আকারের ড্রোন হামলা চালানো হয়েছে।

ইরান উপসাগরীয় প্রতিবেশী দেশ বাহরাইনেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে দেশটিতে বিমান হামলার সতর্কীকরণ সাইরেন বাজানো হচ্ছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সাইরেন বাজানো হয়েছে। নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে এবং নিকটস্থ নিরাপদ স্থানে চলে যেতে অনুরোধ করা হয়েছে।

সূত্র:  আল জাজিরা 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন

1

বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, আকাশের দিকে তাকিয়ে করলেন উ

2

চোটে ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন পেদ্রো

3

তরুণদের দক্ষতা শুধু চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে ন

4

মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন, সম্পর্ক গভীর ক

5

যুক্তরাষ্ট্র্র-ব্রাজিল কূটনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে

6

ভারতে প্রথমবার অনুমোদন পেল ডেঙ্গু টিকা

7

গাজী নজরুলের এমপি পদ নির্ভর করছে পুলিশের পদক্ষেপের ওপর: স্পি

8

শিক্ষাকে দক্ষতা ও কর্মসংস্থানে রূপান্তরই সরকারের মূল লক্ষ্য:

9

৫ বছর পর টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার

10

ভারতের গোয়ার গ্রুপে বাংলাদেশের ফর্টিজ

11

রাশিয়ার হামলা ঠেকাতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে জার্মানি

12

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত

13

মার্কিন বাহিনীকে বিনামূল্যে নরকে পাঠানোর হুঁশিয়ারি

14

ব্যাপক বিরোধিতার মুখে যেভাবে পিছু হটলেন ফিফা সভাপতি

15

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পের এক মাস: ধ্বংসস্তূপে চলছে মরদে

16

আমরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চাই : চ

17

এআই দিয়ে রায় লেখা অনুচিত ও অনৈতিক: প্রধান বিচারপতি

18

‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’, বিভাগ দাবিতে ডেপুটি স্পিকা

19

মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বাঁচেনি কেউই

20