Jahirul Hasan
প্রকাশ : Oct 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদেশি নির্ভরতা কাটিয়ে সাউথ পার্সে ইরানের রেকর্ড গ্যাস উৎপাদন

বিশ্বের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র সাউথ পার্সের ফেজ-১১ প্রকল্পের উন্নয়ন কাজ সফলভাবে সম্পন্ন করেছে ইরান। এর মাধ্যমে প্রকল্পটিতে দৈনিক ১ বিলিয়ন ঘনফুট (প্রায় ২৮.৩ মিলিয়ন ঘনমিটার) গ্যাস উৎপাদনের সর্বোচ্চ সক্ষমতা অর্জিত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি জ্বালানি জায়ান্ট টোটাল এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিএনপিসি চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর বছরের পর বছর ধরে প্রকল্পটি থমকে ছিল। পরবর্তীতে দেশীয় প্রকৌশলীদের কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে পুরো উন্নয়ন কাজ শেষ করা হয়।

ইরানি কর্মকর্তাদের মতে, এই মাইলফলক অর্জনের ফলে দেশটির অভ্যন্তরীণ জ্বালানি সংকট দূর হবে এবং আসন্ন শীত মৌসুমে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
কাতার ও ইরানের মধ্যকার পারস্য উপসাগরের সামুদ্রিক সীমান্তে অবস্থিত হওয়ায় সাউথ পার্স গ্যাসক্ষেত্রের এই ফেজটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট

1

‘এমন সুযোগ-সুবিধা পেলে আমার ক্যারিয়ারটাও অন্যরকম হতে পারতো’

2

ঐক্যবদ্ধ থাকলে তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ : প্রধানমন্ত

3

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

4

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্

5

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকে

6

শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সংগঠন, দায়িত্ব পেলেন মেন্ডিস

7

বাড়িতে আগুনের ঘটনাকে ‘রাজনৈতিক নাশকতা’ বললেন নুসরাত তাবাসসুম

8

ম্যানসিটির কঠিন শাস্তি হলেও ক্ষতি পূরণ হবে না : পচেত্তিনো

9

‘আগে কখনও এমন সিদ্ধান্ত নেয়নি’ অস্ট্রেলিয়া, বাধ্য করল বাংলাদ

10

কেবিনে ধোঁয়া, মার্কিন বিমানের পর্তুগালে জরুরি অবতরণ

11

আন্দোলন গড়ে তুলতে শেখ হাসিনা লাশ চান: রিজভী

12

পাকিস্তানে দারিদ্র্য কমানোর পরিস্থিতির অবনতি!

13

ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্

14

শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই কর

15

নেপালের সঙ্গে সিরিজ আয়োজন নিয়ে যা বলছে বিসিবি

16

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে

17

নতুন ক্লাব খুঁজে পেলেন সাবেক ম্যানসিটি তারকা

18

সৌদির পণ্য রপ্তানিতে ইয়েমেনি গোষ্ঠীর নিষেধাজ্ঞা, বাড়ছে তেলের

19

শাহআলী থানা থেকে হাতকড়াসহ ছিনতাইকারী সুমন পলাতক,পুলিশের দায

20