Jahirul Hasan
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্ট শির সঙ্গে আমার গভীর বন্ধুত্ব রয়েছে : ট্রাম্প

চলমান বাণিজ্য যুদ্ধ এবং ইরানের প্রতি বেইজিংয়ের সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের ব্যাপক টানাপোড়েন রয়েছে। তবে এসব সমীকরণ পাশ কাটিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে জোর দিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে জাকজমকপূর্ণ আয়োজনে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার শি জিনপিংয়ের এই ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে পুরো হোয়াইট হাউসজুড়ে ছিল রাজকীয় আয়োজন। সেখানে পৌঁছানোর পর শি জিনপিংকে আনুষ্ঠানিকভাবে উষ্ণ অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ওভাল অফিসে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সন্ধ্যায় চীনের শীর্ষ নেতার সম্মানে এক সাড়ম্বর নৈশভোজের আয়োজন করা হয়।

বৈঠকে শি জিনপিংয়ের সঙ্গে নিজের ‌‌‘‘গভীর বন্ধুত্বের’’ প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, প্রেসিডেন্ট শি এবং আমি এমন এক বন্ধুত্ব গড়ে তুলেছি; যা সত্যিকারের অর্থেই চমৎকার। এই সম্পর্ক পরস্পরের প্রতি শ্রদ্ধা ও দুই দেশের জনগণের মৌলিক স্বার্থের ওপর দাঁড়িয়ে আছে।’’

এরপর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে আসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এই উষ্ণ আতিথেয়তার জন্য ট্রাম্প দম্পতিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

শি জিনপিং বলেন, চীন ও যুক্তরাষ্ট্র; উভয়ই মহান দুটি দেশ। বন্ধুত্ব অব্যাহত রাখা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার পরিধি আরও বাড়াতেই তার এই ওয়াশিংটন সফর। দুটি প্রধান পরাশক্তি হিসেবে মানবজাতির উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়ার এক ঐতিহাসিক দায়িত্বও দুই দেশের ওপর রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

চীন-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের এই বিশাল তরীকে এক স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে ট্রাম্পের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন চীনা প্রেসিডেন্ট।

সূত্র: এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনেও কাটছে জট

1

যারা লেখে ‘ওয়াইড বলে বোল্ড হয়’, তাদের কোচিংয়ে না আসাই ভালো:

2

রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে হামলার দাবি ইউক্রেনের

3

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভার

4

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে : রিজভী

5

হরমুজ প্রণালী দিয়ে শত্রুর কোনো উন্নত প্রযুক্তিই যেতে পারবে

6

তিন দশক পর আবারও বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি

7

পাকিস্তান সেনাবাহিনীতে এতো রদবদল কেন?

8

বিশ্বকাপের পর মায়ামির অনুশীলনে যোগ দিলেন মেসি

9

জন্মদিনে সালমান শাহকে স্মরণ, ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান

10

‘আগে কখনও এমন সিদ্ধান্ত নেয়নি’ অস্ট্রেলিয়া, বাধ্য করল বাংলাদ

11

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

12

ভাইরাল সংস্কৃতি, বিশ্ববিদ্যালয় এবং সময়ের সংকট: প্রভাষক, মহ

13

বিমানবন্দরে ইসরায়েলিকে ‘শিশু হত্যাকারী’ বলে মারামারিতে জড়ালে

14

আইপিএলে প্রস্তাব পেয়ে ভারতের সহকারী কোচের পদত্যাগ

15

সান্তোসকে জেতানোর পর বিতর্কে জড়ালেন নেইমার

16

ইরান যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে: বিশ্লেষক

17

প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি তাছবীর হোসেন,সাধারণ সম

18

চট্টগ্রাম বিভাগে ঢুকেছে ১১ দলীয় জোটের লংমার্চ

19

পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন

20