Jahirul Hasan
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুই সপ্তাহে তিন মার্কিন সেনা নিহত, আহত ১০০


ইরানের সাথে নতুন করে যুদ্ধ শুরুর পর গত দুই সপ্তাহে তিন মার্কিন সেনা মারা গেছেন, আহত হয়েছেন অন্তত ১০০ জন। পেন্টাগন আজ এ তথ্য জনিয়েছে। নতুন করে যুদ্ধ শুরুর পর মাকিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ আজ প্রথম কংগ্রেসের আইনপ্রণেতাদের সামনে হাজির হবেন। তার আগে পেন্টাগন সৈন্যদের হতাহতের খবর জানালো। তবে প্রাণঘাতী নয়, এমন হামলার তথ্য প্রকাশে পেন্টাগন ধীরগতি নীতি অবলম্বন করছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল জানান, গত ৭ জুলাই থেকে এখন পর্যন্ত ইরান যুদ্ধে ৩ সেনা নিহত, প্রায় ১০০ সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯৬ ভাগ এরইমধ্যে আবার কাজে ফিরেছেন। পারনেল বলেন, অধিকাংশ সেনার মাথায় হালকা ধরনের আঘাত ছিল। আহত সেনারা দ্রুতই আবার দায়িত্বে ফিরতে আগ্রহ দেখিয়েছেন। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী সেনাদের আহত হওয়ার তথ্য প্রকাশে ধীরগতি দেখিয়েছে। তাদের দাবি, সেনাদের নিরাপত্তার স্বার্থেই এ বিলম্ব করা হয়েছে।

এদিকে যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণের আনুষ্ঠানিকতা মঙ্গলবারের পরিবর্তে বুধবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা। অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকতে পারেন। 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শুরু হয় এ যুদ্ধ। গত ১৭ জুন সমঝোতা স্মারক স্বাক্ষরের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। তবে হরমুজ প্রণালীতে হামলার অভিযোগে যুক্তরাষ্ট্র সমঝোতা ভেঙ্গে আবার হামলা শুরু করে, ইরানও পাল্টা জবাব দিচ্ছে। গত ৭ জুলাই থেকে যুক্তরাষ্ট্র ইরানে বিরাহমীন হামলা চালিয়ে যাচ্ছে।

গত ১৭ জুলাই জর্ডানের বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন এবং ইরাকে ড্রোন হামলার গোলাবারুদ নিষ্ক্রিয় করার সময় ১ জন মার্কিন সেনা নিহত হন। এছাড়া জর্ডানের ঘটনায় এক মাকিন সেনা নিখোঁজ রয়েছেন। যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ইরান সংঘাতে মোট ১৭ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। পেন্টাগনের 'ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালিসিস সিস্টেম'-এর তথ্য অনুযায়ী, শুরু থেকে এ পর্যন্ত ৪২৭ জনেরও বেশি মার্কিন সেনা আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’ এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন

1

হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের

2

নেতানিয়াহু আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘হুমকি’: তুরস্ক

3

পরমাণু প্রকল্পের সরঞ্জাম দুর্গম পিকাক্স পর্বতে স্থানান্তর কর

4

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টে

5

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের স্পিকারদের সঙ্গে ডেপুটি স্পিকার

6

হুতিরা ফোন করে বলেছে, তাঁরা লড়াই চায় না: দাবি ট্রাম্পের

7

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোতে হামলার দাবি হুথিদের

8

হোয়াইট হাউসের নির্মাণকাজের কারণেই ট্রাম্পের হেলিকপ্টার ঝুঁকি

9

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

10

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

11

বাদ পড়াদের নিয়ে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু ২৬ সেপ্টেম

12

প্রতিশ্রুতি পূরণ না হলে বন্ধ থাকবে হরমুজ প্রণালি

13

সংলাপ ব্যর্থ : কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

14

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৬ হাজার

15

দীর্ঘ প্রতীক্ষার অবসান: নিজের প্রথম বাংলা ফন্ট “ইনকিলাব” নিয়

16

ভিনিসিয়ুসকে রাখ চায় মাদ্রিদ, তবে বেতন বাড়াতে অনিচ্ছুক

17

প্রয়োজন হলে দিল্লি যাব, ককরোচদের আন্দোলনে যোগ দেব: মমতা

18

জাপানের সঙ্গে ভারতের ঐতিহাসিক ক্রিকেট ম্যাচ

19

বিশ্বকাপ জয়ে বাঁধভাঙা উল্লাস, ভূমিকম্পের মতো ‘কম্পন’ অনুভূত

20