Jahirul Hasan
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেরোবির শহীদ মুখতার ইলাহী হলের নতুন প্রভোস্ট হলেন ড. জিন্নাতুল বাশার

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ.টি.এম. জিন্নাতুল বাশার। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়। অফিস আদেশ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে তার এ দায়িত্ব কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

এর আগে ড. এ.টি.এম. জিন্নাতুল বাশার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন দায়িত্বের মাধ্যমে তিনি এখন বিশ্ববিদ্যালয়ের অন্যতম আবাসিক হল শহীদ মুখতার ইলাহী হলের প্রশাসনিক ও সার্বিক কার্যক্রমের দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে ড. এ.টি.এম. জিন্নাতুল বাশার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। হলের শিক্ষার্থীদের জন্য সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করতে চাই। শিক্ষার্থীদের সমস্যা ও প্রয়োজনগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে হল প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার চেষ্টা থাকবে। বিশ্ববিদ্যালয় হল উন্মুক্ত জায়গা এখানে সকল শিক্ষার্থী নিয়ে আমি কাজ করবো। হলের ডাইনিং এর খাবারের মান সহ রিডিং রুম নিয়ে কাজ চালিয়ে যাবো।

এ বিষয়ে শহীদ মুখতার ইলাহী হলের আবাসিক শিক্ষার্থী সাদিকুল ইসলাম বলেন, “নতুন প্রভোস্ট স্যার দায়িত্ব নেওয়ায় আমরা আশাবাদী। শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, হলের পরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা করি।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট অফিস আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. এ.টি.এম. জিন্নাতুল বাশার শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডি-৩২ এ জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণের অভিযোগে মারধর,

1

গাজায় গণহত্যায় সহায়তার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে জার্

2

ইমরান খানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের

3

সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয়

4

দেশে ফিরলেন স্পিকার

5

যারা লেখে ‘ওয়াইড বলে বোল্ড হয়’, তাদের কোচিংয়ে না আসাই ভালো:

6

ইরানের রাস্তায় হিজাব ছেড়ে খোলা চুলে নারীরা, বেকায়দায় সরকার

7

নিজ খরচে নির্বাচনী এলাকার ২১৬ জনকে বিদেশ পাঠাচ্ছেন এমপি শফিক

8

শরীয়তপুরে মসজিদের ইমাম এনামুল হকের মামলা প্রত্যাহার ও মুক্তি

9

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : প

10

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করলো ফ্রান্স

11

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর

12

সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন

13

রাফিনিয়াকে প্রশংসায় ভাসালেন হান্সি ফ্লিক

14

পলিসি ক্যাম্পে সারা দেশের ৩০ জনের একজন বেরোবির শিক্ষার্থী আই

15

এশিয়ান কাপ পর্যন্ত মেয়াদ বাড়ালেন ইরাক কোচ

16

যুক্তরাষ্ট্রে হামের পুনরুত্থান, বহু দশক পর ২ জনের মৃত্যু

17

ব্রিকস সম্মেলনে সবার নজর কাড়বে শি জিনপিংয়ের বিশেষ গাড়ি ‘হংকি

18

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

19

কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

20