Jahirul Hasan
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজা চুক্তি মানতে নেতানিয়াহুর ওপর যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ করা উচিত


মার্কিন-সমর্থিত গাজা চুক্তির পরবর্তী ধাপ সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এমন অনড় অবস্থানের পর এবার মুখ খুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তারা দাবি জানিয়েছে, শান্তি চুক্তির পরবর্তী ধাপে ইসরায়েলকে রাজি করাতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করতে হবে।

রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য বাসেম নাইম এই কথা জানান। চলমান এই সংকট নিরসনে তিনি মধ্যস্থতাকারী দেশগুলোর শক্ত ভূমিকার ওপর জোর দিয়েছেন।

বাসেম নাইম বলেন, আমরা আশা করি, এই চুক্তির গ্যারান্টার বা জামিনদার হিসেবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মধ্যস্থতাকারীরা নেতানিয়াহু ও তার সরকারের ওপর জোরালো চাপ সৃষ্টি করবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর চুক্তি প্রত্যাখ্যানের পেছনের কারণও উল্লেখ করেছেন এই হামাস নেতা। তিনি স্পষ্ট ভাষায় জানান, নেতানিয়াহু মূলত নিজের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থ হাসিল এবং আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখেই এই শান্তি প্রক্রিয়ায় বাধা দিচ্ছেন। তিনি যেন কোনোভাবেই এই রোডম্যাপ বা রূপরেখা থেকে সরে যেতে না পারেন, তা নিশ্চিত করতে মধ্যস্থতাকারীদের কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি শিক্ষাঙ্গণগুলোতে চলতে পারে

1

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মাম

2

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগে মির্জা ফখরুলের আ

3

বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে ফিফাকে আইনি নোটিস উয়েফার

4

ব্রাজিলিয়ান তারকার দিকে নজর তিন স্প্যানিশ ক্লাবের

5

রিয়ালের লাভ-ক্ষতির অঙ্কে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের

6

লোহিত সাগর হয়ে বিকল্প রুটে জ্বালানি রফতানি অব্যাহত সৌদির

7

সমালোচনার মুখে নেইমারের রহস্যময় প্রতিক্রিয়া

8

৯ অক্টোবর মুক্তি পাচ্ছে সৌরভ ফারসীর নতুন সিনেমা "স্নেহের বন

9

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

10

ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে সেনাদের মোবাইল কেড়ে নিচ্ছে যুক্তরাষ্

11

গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হব

12

নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতি

13

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী

14

পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে দুই মন্ত্রণালয়ের যৌথ উদ্যো

15

এই কৃতিত্ব আমার একার নয়, সবার: বুবলী

16

বান কি মুনের পর সিরিয়ায় জাতিসংঘের মহাসচিব

17

মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধ

18

আবারও ইতালির কোচ হলেন মানচিনি

19

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

20