Jahirul Hasan
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

অভিবাসী ইস্যুতে আফ্রিকায় সরকারি সফর স্থগিত নাইজেরিয়ার

অন্যান্য আফ্রিকানদের লক্ষ্য করে চলা অভিবাসী বিরোধী বিক্ষোভের জেরে দক্ষিণ আফ্রিকায় সরকারি সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে নাইজেরিয়া। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্ট এই ঘোষণা দিয়েছে। চলতি বছরের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকায় শুরু হওয়া এই সহিংস বিক্ষোভের কারণে হাজার হাজার অভিবাসী দেশটি ছাড়তে বাধ্য হয়েছেন।

এছাড়াও আন্দোলনের কারণে মহাদেশের অন্যান্য দেশের সাথে দক্ষিণ আফ্রিকার কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।নাইজেরিয়ার জাতীয় পরিষদের ক্লার্ক কামোরু ওগুনলানা এক বিবৃতিতে বলেছেন, একাধিকবার সহিংস হামলার ফলে নাগরিকদের হত্যা, আহত ও বাস্তুচ্যুত হওয়ার এবং তাদের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, ঘরবাড়ি ও অন্যান্য সম্পদ ফেলে যেতে বাধ্য হওয়ার খবরে সংসদের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করেছে।

তুলনামূলকভাবে অধিক সম্পদ ও সুযোগ-সুবিধার কারণে দক্ষিণ আফ্রিকা বহু বছর ধরেই নাইজেরিয়াসহ সমগ্র মহাদেশের বিদেশিদের আকৃষ্ট করে আসছে। তবে বিদেশিদের মাঝে মাঝে বিদ্বেষপ্রসূত সহিংসতার (জেনোফোবিক ভায়োলেন্স) শিকারও হতে হয়েছে। দেশটিতে বিক্ষোভকারীরা উচ্চ বেকারত্ব, অপরাধ এবং জনসেবার ওপর চাপের জন্য বিদেশিদের দায়ী করে থাকেন।

গত জুনে দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী সহিংসতার সময় দুজন নাইজেরীয় নাগরিক নিহত হন; বিদেশিদের দেশ ছাড়ার জন্য বিক্ষোভকারীদের বেঁধে দেওয়া অনানুষ্ঠানিক সময়সীমা শেষ হওয়ার মাত্র দুদিন আগে এই ঘটনা ঘটেছিল।

নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একজনকে পুলিশ সদস্যরা এবং অন্যজনকে অজ্ঞাত হামলাকারীরা হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। ওগুনলানা বলেন, নাইজেরিয়ার পার্লামেন্টের এই পদক্ষেপটি দক্ষিণ আফ্রিকায় বসবাসরত ও বৈধ ব্যবসা পরিচালনাকারী নাইজেরীয়দের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে উদ্বেগের একটি জোরালো বহিঃপ্রকাশ।

দক্ষিণ আফ্রিকার সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, অভিবাসন-সংক্রান্ত উত্তেজনা শুরুর পর থেকে প্রায় ৯০,০০০ মানুষ হয় স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেছেন অথবা তাদের বহিষ্কার করা হয়েছে। তবে অভিবাসীদের নিজ নিজ দেশের সরকারের দেওয়া পরিসংখ্যানে এই সংখ্যাটি প্রায় ১,৭৮,০০০ বলে উল্লেখ করা হয়েছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে এখন থেকে হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকা হ

1

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

2

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসিতে মন জয় করা স

3

মাথাপিছু অস্ত্র রপ্তানিতে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ছাড়িয়ে অনেক

4

দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের আভাস

5

হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’

6

ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি?

7

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ১৮তম সংশোধনী হবে ঐতিহাসিক

8

যুক্তরাজ্যকে ইসলামি প্রজাতন্ত্র বলে নেতানিয়াহুর কটাক্ষ

9

‘আন্ধার’ -এ রেহানের ফার্স্ট লুক প্রকাশ করলেন রাফী

10

এবার পুলিশের বিশেষ দায়িত্বে শহিদ আফ্রিদি

11

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপি'র কান্ট্রি ডিরেক্টরের সা

12

মাওয়া-ঢাকা মহাসড়কে বেপরোয়া গতিতে দুর্ঘটনা: ৮ মাস পর ঘাতক চাল

13

চিহ্নিত দলীয় ব্যক্তিত্বের নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য চরম

14

১২৪৪ কোটি টাকার সিড মানি, ফুটবল পেতে পারে ৫০ কোটি

15

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিট

16

গাজার কিছু লোকের বেঁচে থাকার অধিকার নেই, তারা মানুষও না

17

অবসর নিয়ে এখনই কোনো চিন্তা নেই মদরিচের

18

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১০০ ফিলিস্তিনির জানাজা গাজায় অনুষ্ঠি

19

মালদ্বীপ সরকারকে বাংলাদেশি আম উপহার

20