Jahirul Hasan
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভুয়া ক্রিপ্টো অ্যাপের কারণে ১৮ লাখ ডলারের ক্ষতি


অ্যাপ স্টোরে থাকা একটি ভুয়া ক্রিপ্টো মুদ্রার মানিব্যাগ অ্যাপ ব্যবহার করে প্রায় ১৮ লাখ ডলার হারানোর অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছেন তিন ব্যবহারকারী। তাদের অভিযোগ, নিরাপদ অ্যাপের নিশ্চয়তা দিলেও প্রতারণামূলক অ্যাপ ঠেকাতে ব্যর্থ হয়েছে অ্যাপল।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় জেলা আদালতে করা মামলায় বলা হয়েছে, তিন ব্যবহারকারী স্প্যারো ওয়ালেট নামে একটি ভুয়া অ্যাপ নামিয়ে সেটিতে নিজেদের বিটকয়েন জমা করেছিলেন। পরে তাদের সব অর্থ হাতিয়ে নেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, জেমস রামিরেজ প্রায় ৮ লাখ ৭৫ হাজার ডলার, ক্রিস্টোফার এলিস প্রায় ৮ লাখ ৪০ হাজার ডলার এবং জ্যালেন ডেলগাডো প্রায় ১ লাখ ২০ হাজার ডলার হারিয়েছেন। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ১৮ লাখ ডলারের বেশি।

মামলায় বলা হয়েছে, অ্যাপল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, অ্যাপ স্টোরে প্রকাশের আগে প্রতিটি অ্যাপ যাচাই করা হয়। এতে ব্যবহারকারীরা ক্ষতিকর বা প্রতারণামূলক অ্যাপ থেকে সুরক্ষিত থাকেন। এই নিরাপত্তার প্রতিশ্রুতির ওপর ভরসা করেই ব্যবহারকারীরা অ্যাপটি নামিয়েছিলেন।

বাদীপক্ষ আরও দাবি করেছে, স্প্যারো বিটকয়েন ওয়ালেটের নির্মাতা আগেই অ্যাপলকে ভুয়া অ্যাপের বিষয়ে সতর্ক করেছিলেন। এরপরও সেগুলো অ্যাপ স্টোরে ছিল।

মামলায় ক্ষতিগ্রস্ত অর্থ ফেরত, অতিরিক্ত ক্ষতিপূরণ এবং অ্যাপ স্টোরের ঝুঁকি সম্পর্কে ব্যবহারকারীদের স্পষ্টভাবে সতর্ক করার নির্দেশ চেয়েছেন বাদীরা। তারা বিচারকদের মাধ্যমে মামলার শুনানিরও আবেদন করেছেন।

তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অন্যের পরিচয় নকল করে তৈরি অ্যাপ তাদের নীতিমালার পরিপন্থি । এমন অ্যাপ শনাক্ত হলে দ্রুত সরিয়ে ফেলা হয়। বর্তমানে অ্যাপ স্টোরে স্প্যারো ওয়ালেটের কোনো ভুয়া সংস্করণ নেই বলেও দাবি করেছে তারা।

অ্যাপলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে অন্য অ্যাপের অনুকরণ, স্প্যাম বা বিভ্রান্তিকর তথ্যের কারণে ৩ লাখ ৭১ হাজারের বেশি অ্যাপ প্রকাশের আবেদন বাতিল করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়ে ১.৮ শতাংশে দাঁড়িয়েছে

1

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্

2

বিরোধী দলের জন্য এখনও আলোচনার দ্বার উন্মুক্ত : চিফ হুইপ

3

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া

4

হবিগঞ্জে নতুন গ্যালারি নির্মাণের আশ্বাস, প্রথম ধাপে স্পোর্টস

5

আইপিএলে প্রস্তাব পেয়ে ভারতের সহকারী কোচের পদত্যাগ

6

বাড়িতে আগুনের ঘটনাকে ‘রাজনৈতিক নাশকতা’ বললেন নুসরাত তাবাসসুম

7

বেরোবিতে কলা অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার অনুষ্ঠিত

8

দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা

9

মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বাঁচেনি কেউই

10

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইর

11

মঙ্গলবার বিসিবির নতুন টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট

12

ব্যাপক কর্মসূচি সত্ত্বেও পাকিস্তানে নির্মূল হচ্ছে না পোলিও

13

সম্ভাবনাময় ডিসিপ্লিনে থাকবে বাড়তি বরাদ্দ, ক্রীড়া প্রতিমন্ত্

14

বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

15

কেরানীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা তাজুল গ

16

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার

17

‘আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়েছিল ইংল্যান্ডকে হারানোর পরেই’

18

যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় দৈনিক এক শিশুর প্রাণহানি

19

আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট

20