Jahirul Hasan
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাবি স্টেশন সংস্কার ও সকল ট্রেনের যাত্রাবিরতিসহ ৫ দাবি শিক্ষার্থীদের

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আইয়ুব আলীর ওপর হামলা ও বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে পাথর নিক্ষেপের ঘটনায় স্থায়ী সমাধান ও নিরাপত্তার দাবিতে পাঁচ দফা দাবি জানিয়েছেন রাবি শিক্ষার্থীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান।

দাবিগুলোর মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়-সংলগ্ন রেলওয়ে স্টেশন সংস্কার ও সব ট্রেনের স্টপেজ নিশ্চিত করা, আইয়ুব আলীর ওপর হামলার ঘটনায় জড়িতদের স্থায়ী বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ও পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এছাড়া চলমান বিরোধ ও সমস্যার স্থায়ী সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় ও নিয়মিত সংলাপ নিশ্চিত করা এবং কোনো শিক্ষার্থী রেলওয়ে কর্তৃপক্ষের সদস্যের দ্বারা হয়রানি, নির্যাতন বা অন্যায়ের শিকার হলে দ্রুত অভিযোগ গ্রহণ, নিরপেক্ষ তদন্ত ও কার্যকর প্রতিকার নিশ্চিত করতে জবাবদিহিমূলক ব্যবস্থা চালু করা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুব আলী রেলওয়ে নিরাপত্তাকর্মীদের হাতে মারধরের শিকার হওয়ার পর বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। ধারাবাহিক এসব ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

তারা বলেন, একজন শিক্ষার্থী রেলওয়ে নিরাপত্তাকর্মীদের হাতে হামলার শিকার হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এর পরও স্টেশনে পরপর দুই রাতে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, কোনো শিক্ষার্থী অন্যায়ের শিকার হলে তার প্রতিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীদের বারবার অনাকাঙ্ক্ষিত ও সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়া উদ্বেগজনক। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর, জবাবদিহিমূলক ও স্থায়ী ব্যবস্থা নেওয়া জরুরি।

সংবাদ সম্মেলনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, ‘রেলওয়ে কর্তৃক আবারও হেনস্থা বা পাথর নিক্ষেপের ঘটনা ঘটলে, যে ট্রেন থেকে এটি ঘটবে সেই ট্রেন আটকিয়ে ট্রেনের কর্তব্যরত কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করব। প্রয়োজন হলে পরিবহন দপ্তরের গাছের সঙ্গে বেঁধে রাখব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্

1

এআই দিয়ে রায় লেখা অনুচিত ও অনৈতিক: প্রধান বিচারপতি

2

সামাজিক সুরক্ষা থেকে অবকাঠামোগত উন্নয়নের সকল ক্ষেত্রে সরকার

3

অবসর নিয়ে এখনই কোনো চিন্তা নেই মদরিচের

4

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দোষী সাব্যস্ত ওয়ার্নার, পেলেন শাস্

5

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে রাখতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন

6

গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী হবে

7

আবারও ইতালির কোচ হলেন মানচিনি

8

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

9

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি বাড়তে পারে

10

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও বেরোবির মাননীয় আচার্যকে উপ

11

সৌদি পাইপলাইনে হামলায় ব্যবহৃত ড্রোন প্ল্যাটফর্ম জব্দ করলো ইর

12

জার্মানির দুটি পৃথক স্কোয়াড ঘোষণা করলেন ক্লপ, বাদ ‘সর্বোচ্চ

13

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র

14

লঞ্চের ভাড়াও বাড়লো

15

মধ্যপ্রাচ্য থেকে সেনার সংখ্যা কমিয়ে নেওয়ার পরিকল্পনা যুক্তরা

16

সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা

17

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে আবারও সাবেক অধিনায়কদের চিঠি

18

হরমুজ প্রণালী দিয়ে শত্রুর কোনো উন্নত প্রযুক্তিই যেতে পারবে

19

‘বিশ্বকাপ বিক্রি করার সম্পদ নয়’, ফিফার পরিকল্পনার সমালোচনায়

20