Jahirul Hasan
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেরোবিতে শিবিরের আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে, ছাত্রদল শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া

বেরোবি প্রতিনিধি: 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থান উপলক্ষে 'জুলুমের বিরুদ্ধে জুলাই' প্রদর্শনী অনুষ্ঠানে শিবিরের নেতাকর্মীদের উপর ছাত্রদলের নেতাদের হামলার অভিযোগ উঠেছে।এ ঘটনায় ক্যাম্পাসে ছাত্রদল ও শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আহত হয়েছে কয়েকজন।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানে বেরোবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা গিয়ে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত নেতাসহ সাকা চৌধুরীর বিচারিক হত্যাকাণ্ডের শিকার নামক একটি ব্যানারটি সরাতে বলে। পরবর্তীতে কথা কাটাকাটির এক পর্যায়ে শাখা ছাত্রদলের সহ-সভাপতি নীরবসহ কয়েকজন শিবিরের এক কর্মীকে লাথি মারে। পরে গাছের ডাল ভেঙে ছাত্রদল ডাল,চেয়ার দিয়ে হামলা করে।


 এ সময় শাকা শিবিরের নেতা মেহেদী হাসানকে স্টাম দিয়ে মারধর করা হয়পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সড়ক মাঠে অবস্থান নেয় ছাত্র শিবিরের নেতাকর্মীরা এবং মূল ফটকের দিকে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন এ সময় পাল্টাপাল্টি স্লোগান দিতে শুরু করেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর ফেরদৌস রহমান ঘটনাস্থলে এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করলেও উত্তেজনা কমেনি।

এ সময় বস্তায় করে ভাঙা ইট নিয়ে আসে শাখা ছাত্রদলের প্রচার  সম্পাদক মাসুদ রানা। এক পর্যায়ে মাসুদ রানা  একটি ইট শিবির নেতাকর্মীদের উপরে ছুড়লে তারা পাল্টা ধাওয়া দিলে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রভঙ্গ হয়ে চলে যায়।


এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, যারা এই মারামারির পিছনে জড়িত তাদের আমরা ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে অতি শ্রীগই বিচার করব।এি জন্য তদন্ত কমিটি গঠন করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে হেরে আমেরিকায় ‘পালালেন’ ব্রাজিলের বলসোনারো

1

হরমুজ প্রণালি চালুর প্রস্তাবে আজই যুক্তরাষ্ট্রের জবাব প্রত্য

2

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও দুই ভাইবোনকে নির্যাতন, গ্র

3

নেপালের বন্যায় মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা, যেভাবে কাজ করবে

4

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্য : কড়া জবাব পা

5

‘জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করতে

6

‘সহজে সারবে না’ মুসিয়ালার রোগ, জার্মান তারকার ভবিষ্যৎ অনিশ্চ

7

ফিফাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন আর্জেন্টাইন দুই ব্যবসায়ী

8

অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না : তথ্য উপ

9

অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্

10

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

11

গাজায় বিমান হামলায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

12

বিমানে যান্ত্রিক ত্রুটি, বিলম্ব হতে পারে প্রধানমন্ত্রীর দেশে

13

মাত্র ১ ইউরোতে বিক্রি হলো জিদানের সাবেক ক্লাব

14

বেরোবিতে ‘দ্য রিসার্চ রোডম্যাপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

15

মিয়ানমারে বিমান হামলায় নিহত ১১

16

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

17

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহ

18

মধ্যপ্রাচ্য সংকটের ধাক্কা সামলাতে ৩২৫ মিলিয়ন ব্যারেল তেল ছে

19

ডান ঊরুতে চোট, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নেইমার

20