Jahirul Hasan
প্রকাশ : Jul 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেরোবিতে র‌্যাগিং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি,

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ র‌্যাগিং মুক্ত শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়|

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান| এতে ২২টি বিভাগের ১৭তম ও ১৮তম ব্যাচের শ্রেণী প্রতিনিধিরা (সিআর) অংশগ্রহণ করেন|

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, র‌্যাগিং একটি অমানবিক ও শাস্তিযোগ্য অপরাধ| বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের র‌্যাগিং, মানসিক হয়রানি কিংবা বৈষম্যমূলক আচরণের কোনো স্থান নেই| তিনি বলেন, নবীন শিক্ষার্থীদের জন্য নিরাপদ, বন্ধুত্বপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদেরকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে|  তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমেই র‌্যাগিংমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব|

বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন র‌্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে| র‌্যাগিং-সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে| তিনি বলেন, শিক্ষার্থীদের যেকোনো সমস্যা বা অভিযোগ নির্ভয়ে প্রশাসনকে জানাতে হবে এবং সবাইকে সচেতন থেকে র‌্যাগিং প্রতিরোধে একযোগে কাজ করতে হবে|

মতবিনিময় সভা শেষে ৬টি অনুষদের ১৭তম ব্যাচের ৬ জন শিক্ষার্থী এবং ১৮তম ব্যাচের ৬ জন শিক্ষার্থীকে নিয়ে পৃথক দুটি র‌্যাগিং প্রতিরোধ কমিটি গঠন করা হয়| নবীন শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, র‌্যাগিং প্রতিরোধে ইতিবাচক পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে এসব কমিটি কাজ করবে|

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে খেলতে পেরে খুশি মালয়েশিয়া কোচ হোয়াটমোর

1

গুরুত্বপূর্ণ তাইজ শহর দখলের দ্বারপ্রান্তে হুথিরা

2

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান র

3

কী কারণে আর্জেন্টিনার কোচিং ছাড়ার ইঙ্গিত দিলেন স্কালোনি

4

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

5

সমালোচনার মুখে নেইমারের রহস্যময় প্রতিক্রিয়া

6

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শত শত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

7

ফুলহামে অভিষেকের পর ৫ম স্তরের ক্লাবে ফারহান

8

এখনো ‘ভবঘুরে’ যেসব বিশ্ব তারকারা

9

ইমরান খানকে স্বস্তির খবর দিল আদালত

10

ভারতে থাকা আসামিরা যেন অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে, হা

11

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্

12

বাংলাদেশকে ‘ভালো দল’ উল্লেখ করে ব্যর্থতা স্বীকার করলেন কামিন

13

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

14

বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি

15

ফারহানের গোল প্রসঙ্গে যা বললেন জামাল ভূঁইয়া

16

অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আর

17

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত

18

বেরোবিতে পাঁচ দফা দাবিতে শিবিরের নেতাকর্মীদের স্মারকলিপি

19

হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বাংলাদেশের লিড

20