Jahirul Hasan
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে দশম শ্রেণির ছয় বহিরাগত শিক্ষার্থীকে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের পুলিশ চৌকিতে হস্তান্তর করা হয়।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- স্থানীয় বাসিন্দা তাজুল, মোস্তাকিম, আরিফিন, ফয়সাল, জাহিদ হাসান জনি ও লিওন। তারা সবাই দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশবিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষার্থী আসন্ন নাট্যোৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় এক বহিরাগত কিশোর নারী শিক্ষার্থীদের জুম করে ভিডিও ধারণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নজরে এলে আশপাশে থাকা শিক্ষার্থীরা অভিযুক্তদের আটক করেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ফয়সাল বলেন, আমরা বিষয়টি দেখতে পেয়ে তাদের আটক করি। পরে তারা ভিডিওটি মুছে ফেলার চেষ্টা করলেও মোবাইলের রিসেন্টলি ডিলিটেড ফোল্ডারে ফুটেজ পাওয়া যায়।

তবে অভিযুক্তদের একজন দাবি করেন, তারা ঘুরতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তিনি জানান, তাদের অজান্তেই একজন সঙ্গী তার মোবাইল ফোন নিয়ে ভিডিও ধারণ করেন। অপর একজনের দাবি, ইচ্ছাকৃতভাবে ভিডিও করা হয়নি; ভুলবশত মোবাইলের বাটনে চাপ লেগে ভিডিও রেকর্ড হয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহাবুবুর রহমান জনি বলেন, অভিযুক্তদের মোবাইল ফোনে সংশ্লিষ্ট ভিডিওসহ নারী শিক্ষার্থীদের আপত্তিকর ফুটেজ পাওয়া গেছে। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে। আটক শিক্ষার্থীদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। অভিভাবকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আটক শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। ঘটনাটির পরবর্তী আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্র

1

সর্বাত্মক বিক্ষোভ, ফ্রান্সে আংশিক কারফিউ জারি

2

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

3

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

4

গুরুত্বপূর্ণ তাইজ শহর দখলের দ্বারপ্রান্তে হুথিরা

5

আইপিএল মাতানো রিংকু সিংকে বিয়ে করতে যাওয়া কে এই এমপি

6

আইনজীবীকে মারধরের অভিযোগে মামলা

7

কাসেমিরোকে দলে নিয়ে বিপাকে মিয়ামি

8

শুধু জিপিএ-৫ অর্জনের মাধ্যমে একটি জাতি উন্নত হতে পারে না: স্

9

সাফে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা, বসুন্ধরা কিংসে

10

আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭

11

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

12

হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

13

ফের আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হলেন নিকোল পাশিনিয়ান

14

মেসির গোলসংখ্যা দেখে হাসিতে ফেটে পড়েছিলেন চেলসি কিংবদন্তি

15

২০৩০ পর্যন্ত পিএসজির দায়িত্বে এনরিকে

16

যমুনায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

17

তাহসিফের শেষ মেসেজ, ‘মা আসছি’

18

আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

19

চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার, সমান ভোট পেলে পুনরায় ন

20