Jahirul Hasan
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ঝুঁকিতে কুবি শিক্ষার্থীরা


মো. মাহমুদুল হাছান রোহান, কুবি প্রতিনিধি। 

কুমিল্লা জেলায় চুরি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধির ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের ওপরও। বিশেষ করে আবাসিক সুবিধার সীমাবদ্ধতার কারণে শহর ও বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিভিন্ন মেসে বসবাসকারী শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন।

সাম্প্রতিক সময়ে জেলায় অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ১৭ জুলাই জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাসূত্রে জানা গেছে, চলতি বছরের গত সাত মাসে কুমিল্লায় ৮৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনার কয়েকটিতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও পরে অনেকেই জামিন বা অন্যান্য আইনি প্রক্রিয়ায় মুক্ত হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।

২০২৫ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত অপরাধ চিত্রে দেখা যায়-ডিসেম্বরে ৯, জানুয়ারিতে ১৪, ফেব্রুয়ারিতে ১২, মার্চে ১১, এপ্রিলে ১০, মে মাসে ১৭ এবং জুনে ১০টিসহ মোট ৮৩ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। একই সময়ে ধর্ষণের ঘটনা ঘটে ৯৭টি।

এছাড়া গত ছয় মাসে চুরির ঘটনা ঘটেছে ৩০২টি, ডাকাতি ৩৩ এবং অপহরণ ১৪টি। অপমৃত্যু হয়েছে ৩৪৮টি। এ সময় পুলিশ ৪৮টি অস্ত্র উদ্ধারে সক্ষম হয়।

মাদক ব্যবসা এবং এলাকার আধিপত্যকে কেন্দ্র করে ২৫ জুন নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচিতে হামলা ও গুলির ঘটনায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়। গুলিবিদ্ধ শিক্ষার্থী ইথান আহম্মেদ প্রেম কাঁটাবিল উচ্চ বিদ্যালয়ের ছাত্র। গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

সবশেষ চলতি মাসে নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় একটি জলাশয় থেকে জুম্মান নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে পরিচিত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এছাড়াও চলতি বছরের ৪ মার্চ দুপুরে ঢাকা যাওয়ার সময়  অপহরণের শিকার হন বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল। জোরপূর্বক তাকে গাড়িতে তুলে অপহরণকারীরা ময়নামতি ক্যান্টনমেন্ট সংলগ্ন সড়ক ধরে তাকে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয়। এ সময় তার কাছে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মানিব্যাগে থাকা প্রায় ১৫ হাজার টাকা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

৫ মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হোসাইন ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সায়েদ হাসান কুমিল্লা শহরের ধর্মসাগর পাড় এলাকা দিয়ে হাঁটার সময় শপিং ব্যাগের ধাক্কা লাগাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যরা  তাদের মারধর করে প্রাণনাশের হুমকি দেয় এবং গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এময় তাদের উদ্ধার করতে গিয়ে আহত হন প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান শিপন।

২২ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে লোকাল সেন্টমার্টিন পরিবহণ নামক একটি চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা করে পাঁচ জন। এর মধ্যে দুইজনকে সেইদিনই শিক্ষার্থীরা আটক করে পুলিশে দেয়। বাকি তিনজন পালিয়ে যায়। পলাতক তিন আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছিল শিক্ষার্থীরা। এর মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুইজন এখনো পলাতক আছে।

এছাড়াও গতবছরের ৭ সেপ্টেম্বর কুমিল্লায় নিজ বাসায় খুন হন কুবির লোক প্রশাসন বিভাগের ২০২১-২২  শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী ও তার মা তাহমিনা ।


এদিকে, শহর ও মহাসড়কগুলোতে রাত গভীর হলে ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে যায়। সম্প্রতি ছিনতাইকারীদের হামলায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর নিহত হওয়ার ঘটনা জেলাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ রয়েছে, সংঘবদ্ধ ছিনতাইকারীরা কখনো যাত্রীর, আবার কখনো চালকের ছদ্মবেশে সাধারণ মানুষকে টার্গেট করে অপরাধ সংঘটিত করছে।

অন্যদিকে, কুমিল্লা নগরীতে কয়েক ডজন কিশোর গ্যাং সক্রিয় রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। সম্প্রতি এসব গ্যাংয়ের কার্যক্রম উপজেলা পর্যায়েও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সময় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তুলনামূলক কমসংখ্যক সদস্য গ্রেপ্তার হয়েছে বলে অভিযোগ রয়েছে। বয়স কম হওয়ায় অনেক সদস্য দ্রুত আইনি সুবিধা পেয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে স্থানীয়রা দাবি করেন।
সম্প্রতি অস্ত্রসহ আটক কয়েকজন অপরাধী ও কিশোর গ্যাং সদস্যদের সঙ্গে পুলিশের সদস্যদের কথিত ওঠাবসার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়েও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে এসব ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এসব পরিস্থিতির মধ্যে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থীর মাত্র প্রায় ২৩ শতাংশের আবাসিক সুবিধা রয়েছে। ফলে অধিকাংশ শিক্ষার্থীকে কুমিল্লা শহর কিংবা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন মেসে বসবাস করতে হয়।

প্রতিদিন ক্লাস, পরীক্ষা, টিউশন ও অন্যান্য প্রয়োজনে শহর থেকে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করায় তারা ছিনতাই ও অন্যান্য অপরাধের ঝুঁকিতে থাকছেন বলে জানান।

শিক্ষার্থীদের দাবি, বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময় শহর থেকে ক্যাম্পাসে কিংবা ক্যাম্পাস থেকে শহরে যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তাহীনতা বেড়েছে। অনেকেই প্রয়োজন ছাড়া রাতে বাইরে বের হতে ভয় পাচ্ছেন। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন তারা।

নিজের অপহরণের ঘটনার বর্ণনা দিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ সবুজ বলেন, 'আমাকে যখন অপহরণ করা হয় রাত তখন মোটামুটি দশটা। এই সময়ে টিউশন শেষ করে ক্যাম্পাসে ফিরে অনেক শিক্ষার্থী। শহর থেকে সর্বশেষ বাস আসে সাড়ে আটটায়। যার জন্য যারা বিভিন্ন কারণে এই সময় ফিরে তাদের একটা নিরাপত্তা ঝুঁকি থেকেই যায়। সবকিছু বিবেচনায় উপাচার্য মহোদয় বরাবর দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করেছিলাম অন্তত একটা বাস যেনো নয়টায় দেওয়া হয়। বাস সংকটের কারণে তখন দেওয়া হয় নাই। নতুন ভিসি স্যার এসেছেন, ওনার চিন্তায় স্টুডেন্ট ফার্স্ট। বাসও আছে। তাই বলবো নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় অন্তত একটা বাস নয়টায় দেওয়া হোক।'

তিনি আরও বলেন, 'এর বাইরে শহরে আমাদের প্রশাসনিক কোনো কেন্দ্র নাই। শহরে থাকা বা টিউশনিতে যাওয়া শিক্ষার্থীদের অনেকেই বিভিন্ন সময় ছিনতাই, চুরি, অপহরণ এমনকি খুনেরও শিকার হয়। এই ক্ষেত্রে দেখা যায়, ক্যাম্পাসের রেসপন্সের উপর নির্ভর করতে হয়। শহরে যদি একটা স্থায়ী হেল্প ডেস্ক থাকতো বিষয়গুলো খুব সহজে দ্রুত সময়ের মধ্যে সমাধান করা যেতো।'

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন বলেন, 'কুমিল্লা শহরে খুন, ছিনতাইসহ অপরাধ উদ্বেগজনকভাবে বেড়েছে। হল সংকটের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী শহরের মেস ও ভাড়া বাসায় থাকেন এবং প্রতিদিন যাতায়াত করেন। ফলে তাদের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বাড়ছে। এই পরিস্থিতির অন্যতম কারণ মাদকের সহজলভ্যতা ও মাদকাসক্তির বিস্তার। তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ, নিয়মিত টহল এবং মাদকবিরোধী অভিযান জোরদার করা জরুরি।

একই বিভাগের আরেক শিক্ষার্থী সৈয়দা নাজিফা নাফিল বলেন, 'কুমিল্লা শহরে তুলনামূলকভাবে ছিনতাই, কিশোর গ্যাং, নিরাপত্তা ঝুঁকি এসব বেশি,আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দিন দিন বেড়ে যাচ্ছে, খুন খারাবির মতো অবস্থা তৈরি হয়ে শিক্ষার্থীরা নিরাপত্তা সংকটে ভুগছেন। শুধু মেয়েরা না বর্তমানে সকল শিক্ষার্থী ঝুঁকিতে আছেন। বিগত কয়েকদিন আগে ক্যাম্পাসে একজন শিক্ষার্থীকে মাদকাসক্ত কয়েকজন মিলে ছুরিকাঘাত করার চেষ্টা করে। এক্ষেত্রে প্রশাসন থেকে ও কোন রেসপন্স পাওয়া যাই নি।আসলে এ ব্যাপারে প্রশাসনের আরও কনসার্ন হওয়া উচিত এবং দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

1

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

2

প্রয়োজন হলে দিল্লি যাব, ককরোচদের আন্দোলনে যোগ দেব: মমতা

3

বরগুনা জেলা ট্রাক ও মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ,

4

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনেও কাটছে জট

5

মেসি ছাড়াই দেশে ফিরছেন আর্জেন্টাইনরা

6

ফাইনাল ম্যাচ শেষে হাতাহাতি, তদন্ত করবে ফিফা

7

নিজের ‘আইডল’ নেইমারকে শিরোপা উৎসর্গ করলেন স্প্যানিশ ফুটবলার

8

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগে মির্জা ফখরুলের আ

9

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

10

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপি'র কান্ট্রি ডিরেক্টরের সা

11

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ

12

চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস

13

কী কারণে আর্জেন্টিনার কোচিং ছাড়ার ইঙ্গিত দিলেন স্কালোনি

14

বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্

15

সৌদির পণ্য রপ্তানিতে ইয়েমেনি গোষ্ঠীর নিষেধাজ্ঞা, বাড়ছে তেলের

16

প্লাস্টিক ব্যাগে বিশ্বকাপ ট্রফি! কুকুরেয়ার কাণ্ডে তোলপাড়

17

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

18

অমিতাভ বললেন, ‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে’

19

বাহরাইন ও কুয়েতে মিসাইল ছুড়ল ইরান

20