অপরাধ

অবৈধভাবে মাটি কাটায় ৪টি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ

  জাগো কণ্ঠ ডেস্ক ২৬ ডিসেম্বর ২০২৪ , ৫:৫২ পূর্বাহ্ণ

ভেদরগঞ্জ শরীয়তপুর প্রতিনিধি :

শরীয়তপুরের ভেতরগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের করার দায় চারটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার রাতে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের নাজিমপুর, আনন্দবাজার, লাকার্তা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অনিন্দিত মন্ডল। এসময় ও চারটি ভেকুর মেশিন বিকল করে দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল বলেন, ভেকু দিয়ে কৃষি জমির মাটি কেটে মাছের ঘের করার কোন সুযোগ নেই। কৃষি জমি শ্রেণি পরিবর্তন সম্পূর্ণভাবে নিষেধ। ড্রেজার এবং ভেকু দিয়ে কেউ যাতে কৃষি জমি নষ্ট না করে সেদিকের কথা চিন্তা করে সাঁড়াশি অভিযান পরিচালনা করছি। আজকে ছয়গাঁও এলাকার তিনটি গ্রাম থেকে চারটি ভেকুর মেশিনের ব্যাটারি জব্দ করেছি। আমাদের উপস্থিতি টের পেয়ে ভেকু ড্রাইভার সহ মালিক পালিয়েছিল তাই কাউকে গ্রেফতার করতে পারেনি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর: