অপরাধ

শরীয়তপুরে নদী থেকে অজ্ঞাতনামা পুরুষের লা*শ উদ্ধার

  জাগো কণ্ঠ ডেস্ক ৭ মার্চ ২০২৬ , ৬:২২ অপরাহ্ণ

সোহেল রানাঃ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা এলাকায় নদী থেকে এক অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৭ মার্চ) দুপুর ৩টার দিকে নলমুড়ি ইউনিয়ন সংলগ্ন বানিয়াঝাটা এলাকার কাছে হাটুরিয়া নদীর পূর্ব পাড়ে একটি লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল ৪টার দিকে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটি আনুমানিক ৩০ বছর বয়সী এক পুরুষের। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে সিআইডি ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
এছাড়া মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল এর ২৫০ শয্যা বিশিষ্ট মর্গে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

বর্তমানে মরদেহটি থানায় রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও খবর: