জাগোকন্ঠ ১০ জুলাই ২০২৩ , ১০:৪৯ পূর্বাহ্ণ
জেলা প্রতিনিধি,শরীয়তপুর
শরীয়তপুরের ডামুড্যায় বিআরটিসির প্রকৌশলী মনিরুজ্জামান এবং তার আপন ছোট ভাই জাকির মাঝি ও ভাগিনা মাসুদ আহমেদ এর প্রতারণা ও বিআরটিসি ভিত্তিহীন মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার (১০ জুলাই) সকাল ১০ টার দিকে ডামুড্যা প্রেসক্লাব ভবনে এ সংবাদ সম্বেলন করেন ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতা ইমরান বলেন,আমার বিরুদ্ধে বিআরটিসি থেকে ১৫ হাজার টাকা চাঁদাবাজি অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। তাছাড়া আমাকে রাজনৈতিক প্রতিপক্ষের একটি গ্রুপ চক্রান্ত করে হেয়পতিপন্য ও মানহানি করছে। তিনি বলেন,বিআরটিসির ঢাকায় চাকুরি রত ডামুড্যার বাসিন্দা প্রকল্প পরিচালক মনিরুজ্জামান এই চক্রান্ত করছে। মনিরুজ্জামান আমার সাথে ডামুড্যা টু ঢাকা রুটে বিআরটিসি বাসের ব্যবসার সাথে মৌখিক পাটনার রয়েছে। তার ব্যবসা পরিচালনা করছে আপন ছোট ভাই জাকির মাঝি ও ভাগিনা মাসুদ আহমেদ। কিন্তু ব্যবস্যার বয়স বাড়ছে আর মনিরুজ্জামানের নাটকিয়তা ততইবাড়ছে। সে প্রতি মাসেই বিআরটিসির ম্যানেজারকে ৮০ হাজার টাকা ঘুস আমাদের মুলধন থেকে কেটে নেয়। যে মাসে লাভহবে সেই মাসেও টাকা রাখে আবার যে মাসে লোকসান হবে সেইমাসেও সব মিলিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা ওনার ভাগিনা মাসুদ ম্যানেজারের কথা বলে নিয়ে যায়। তাই আমি প্রতিবাদ বা প্রশ্ন করলেই তারা আমাকে শত্রু ভেবে আমার বিরুদ্ধে চক্রান্ত করে ডামুড্যা থানায় ১৫ হাজার টাকার বিষয় একটি চাঁদাবাজির অভিযোগ করায়। কিন্তু আমার বিআরটিসি কাউন্টারের তিনজন স্টাফ রয়েছে তাদের বেতন বাবদ বাসের ওয়ে বিল থেকে ১৫ হাজার টাকা পাটনার মাসুদের অনুমতিক্রমে রাখা হয়েছে৷ সময় আমি ছিলাম না। কিন্তু চাঁদা কেন নিব আমার বিরুদ্ধে আনিত অভিযোগের কোন রকম সত্যতা নেই একদম ভিক্তিহীন।
সংবাদ সম্বেলনে তিনি আরো বলেন,মনিরুজ্জামান ও তার ভাই ভাইগনারা আমার আমার ১৫ লাখ টাকার হিসাব দিচ্ছে না। আমি হিসাব চাইলেই আমার সাথে তারা খারাপ আচরন করে। আমার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। আমার মানহারি করছে। তাই ২৭ জুন আমি মনিরুজ্জামান সহ তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি।কিন্তু তাই আপনাদের গমাধ্যমের মাধ্যমে জনগনকে বলতে চাই আমি চাঁদাবাজ নই। বাংলাদেশ ছাত্রলীগ কোন চাঁদাবাজির আচরন হতে পারেনা। বাংলাদেশ ছাত্রলীগ চাঁদাবাজদের আশ্রয় প্রশ্রয় দেয়না।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শরীয়তপুর ইলেকট্রনিক জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি রোকনুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক শহীদুজ্জামান খান, ডামুড্যা প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিক,সাধারণ সম্পাদক নান্নু মৃধা, ডামুড্যা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিরাজ সিকদার সহ প্রমুখ।
শাহাদাত হোসেন হিরু, শরীয়তপুর
















