প্রচ্ছদ » দেশজুড়ে » ৩ নং ওয়ার্ডবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ‘জামাল হোসেন বাপ্পি’
৩ নং ওয়ার্ডবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী ‘জামাল হোসেন বাপ্পি’
জাগো কণ্ঠ ডেস্ক
২৭ মে ২০২৬ , ১১:১৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ জামাল হোসেন বাপ্পি। বিশেষ করে ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণসহ সমগ্র এলাবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি। জামাল হোসেন বাপ্পি সিনিয়র যুগ্ম আহবায়ক পল্লবী থানা যুবদল ঢাকা মহানগর উত্তর।
জামাল হোসেন বাপ্পি বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির এক অনন্য বার্তা নিয়ে আসে। কোরবানি শুধু পশু জবাই করা নয়, বরং আমাদের মনের ভেতরের অহংকার, হিংসা ও অন্যায়কে বিসর্জন দিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে শান্তির সুবাতাস বয়ে আনে।
তিনি বলেন, ঈদুল আজহা’য় নিদিষ্ট স্থানে পশু কুরবানী করবেন। নিজ আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আপনার আমার আমাদের এই সমাজ, এবং পরিবেশ,এই পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব আমাদের,। তাই আসুন সবাই নিদিষ্ট স্থানে কুরবানীর বর্জ্য ফেলি এবং নির্দিষ্ট স্থানে কুরবানী করে পরিবেশ রক্ষা করি।
পাশাপাশি তিনি বলেন, এই এলাকার সর্বাধিক অবহেলিত ও বঞ্চিত ৩ নং ওয়ার্ডের কর্মহীন অসহায় মানুষের সেবা করার লক্ষ্যে ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের স্বপ্ন নিয়ে মাঠে ও ময়দানে কাজ করছি। যদি ওয়ার্ডবাসী আমাকে সমর্থন করেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রিয় ৩ নং ওয়ার্ডের প্রত্যাশিত বিজয় নিয়েই আমি ঘরে ফিরবো।