জাগো কণ্ঠ ডেস্ক ৮ এপ্রিল ২০২৩ , ১১:০৮ পূর্বাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের সখিপুরে চরসেনসাস ইউনিয়নের পরোকিয়ায় বাধা দেওয়ায় স্ত্রী সোনিয়া বেগম(২৭) কে মুখ বেঁধে জবাই করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী জুয়েল ভূঁইয়া (৪০) বিরুদ্ধে।
বুধবার (৫ এপ্রিল) রাত ১ টার দিকে চরসেনসাস ইউনিয়নের চৌকিদার কান্দি গ্রামে জুয়েল ভূঁইয়ার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এঘটনায় স্ত্রী সোনিয়া সখিপুর থানায় লিখিত অভিযোগ করেন।
পরিবার সুত্রে জানা যায়, দীর্ঘ এক যুগ ধরে একই চালের নিচে সংসার বেধেছিলেন সোনিয়া জুয়েল দম্পতি। এর মাঝে তাদের পরিবারে এক ছেলে ও একটি কন্যা সন্তানের আগমন হয়। তবে স্বামী জুয়েল ভূঁইয়ার সাথে তার বড় ভাই ইতালি প্রবাসী সোহেল ভূঁইয়ার স্ত্রী ফেরদৌসি আক্তারের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন। তাই তার ঘরের স্ত্রীকে দেখতে পারত না। প্রতিনিয়ত বাহিরের থেকে মাদক সেবন করে রাত ১ টা বাজে বাড়িতে ফিরত। দেরি করে ফিরার ব্যাপারে জানতে চাইলেই স্ত্রী সোনিয়াকে এলোপাথাড়ি মারধর করত। সবসময় তার বড় ভাবিব ঘরে সময় দিত। রাতেও সময় কাটাত।সেদিন এবিষয় জিগ্যেস করায় এলাকার বন্ধুবান্ধব ও দীনইসলাম রাড়ী, কালা পেদা সহ কযেকজনকে নিয়ে বাড়িতে এসে স্ত্রী সোনিয়ার চোখ, মুখ বেঁধে ঘরের পিছনে সোয়ায়ে এলোপাথাড়ি মারধর করে এবং বডি দা দিয়ে জবাই করে হত্যা করার চেষ্টা করে। চিৎকার চেঁচামিচির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে জুয়েল সহ সকলেই পালিয়ে যায়। পরে আহতাবস্থায় সোনিয়াকে ভেদরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে ভর্তি রাখেন।
আহত সোনিয়া বলেন, আজকে ৪ বছর ধরে আমার উপর অমানবিক নির্যাতন করতাছে আমারস্বামী জুয়েল। প্রায় যৌতুকের টাকা চায়। না দিলেই মারে।আমার ভাসুর সোহেলের বউ ফেরদৌসির সাথে পরোকিয়ার সম্পর্ক রয়েছে। এই কারনে সংসারের উপর কোন রকম খেয়াল খোজ রাখেনা এর আগে আমাকে মারধর করেছে। সে বিষয় চেয়ারম্যান এলাকার মুরব্বীদের বিচার করেও সুফল হয়নি। এখন গত বুধবার রাত একটা দিকে আমার স্বামী জুয়েল ভুইয়া, তার সাথে দীনইসলাম রাড়ী,কালা পেদা, আইয়ুব আলী মাঝি, নুরইসলাম রাড়ী ও ছোরাব রাড়ীকে নিয়ে এসে কোন কথা না বলেই আমার উপর চড়াও হয়ে আমার ওর্না দিয়ে মুখ বেঁধে ফেলে। পরে কালা পেদা সহ সকলেই আমার হাতপা ধরে শুয়ায়ে ফেলে। পরে জুয়েল আমাকে মারতে থাকে ও ঘরে থাকা বডি দা এনে আমার গলায় ধরে জবাই করার চেষ্টা করে। পরে আমি চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। এর পর দেখি আমি হাসপাতালে শুয়ে আছি।
জুয়েলের সাথে পরোকিয়ার সম্পর্কের কথা অস্বিকার করে ফেরদৌসি বলেন,জুয়েল আমার দেবর হয়। তার সাথে কি করে আমি সম্পর্ক করবো। তাছাড়া মারামারির ঘটনা আমি দেকিনাই। আমি আমার বাপের বাড়িতে আছি।
এবিষয় জুয়েল ভূঁইয়ার সাথে মোবাইল ফোনে একাধিকবার রিং দিয়েও যোগাযোগ করা যায়নি।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, ঐ নির্যাতিত নারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
















