জাগো কণ্ঠ ডেস্ক ৬ আগস্ট ২০২৫ , ৯:৫১ পূর্বাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি:
জমি সংক্রান্ত বিরোধের জেরে একজন ভাতিজা তাঁর আপন চাচার বিরুদ্ধে বাড়ি নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী ভাতিজা, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের আফাজ উদ্দিন মোল্লার কান্দি বাসিন্দা মৃত, আমির হোসেন বেপারীর ছেলে, বাহরাম প্রবাসী,দিদারুল বেপারী (৪০)।
পারিবারিক সূত্রে প্রাপ্ত একটি খণ্ড জমিতে তিনি নিজের বসত বাড় নির্মাণ কাজ শুরু করলে তাঁর আপন চাচা [খাজ মোহাম্মদ বেপারী ] বাধা দেন। বলে জানান দিদারুল বেপারী , তিনি আরো বলেন, আমি আমার প্রাপ্য অংশেই ঘর নির্মাণ করতে চেয়েছি, কিন্তু আমার চাচা বেআইনিভাবে তাতে বাধা দিচ্ছেন।” আমার সাথে যা হয়েছে এই কাজ যেন আর কারো সাথে না হয়।
চাচা ভাতিজার মধ্যে দীর্ঘ দিন যাবত দ্বন্দ্বের বিষয়টি শরীয়তপুর ০২ আসনের সাবেক সাংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরণ’ জানতে পেরে, তিনি তার প্রতিনিধি হিসেবে কয়েক জনকে
ঘটনাস্থলে পাঠান, একটি সঠিক সমাধানের জন্য।
তবে বিষয়টি নিয়ে চাচা- ভাতিজা সমাধানের জন্য বসলে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিষয়টি সমাধানের চেষ্টা করে। এবং চাচা খাজ মোহাম্মদ বেপারীসহ দোয়া ও আলোচনার মধ্য দিয়ে ভাতিজার বাড়ি নির্মাণের কার্যক্রম শুরু করেন। তবে ভাতিজা পাকা বসত বাড়ি নির্মাণের কাজ কিছুটা করলে, চাচা, খাজ মোহাম্মদ বেপারী, ৪৪ ধারা / আইনি নোটি জারি করে।
এ বিষয়ে চাচার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, জমিটি নিয়ে এখনও স্পষ্টভাবে ভাগ হয়নি এবং তাঁর সম্মতি ছাড়া সেখানে ঘর নির্মাণ করা যাবে না।
এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ভাতিজা সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ন্যায্য বিচার প্রার্থনা করেছেন।
এবিষয়ে সখিপুর থানা ভারপ্রাপ্ত ওসি ওবায়েদুল বিষয়টি খতিয়ে দেখা হবে।
হিরু/আই
















