Jahirul Hasan
প্রকাশ : Nov 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলা সেই পাখির দেখা মিলছে ১০০ টাকায়

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে বসেছে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা। দেশি-বিদেশি নানা জাতের পশুপাখির সমাহারে জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। বিশাল আকৃতির ষাঁড়, দুম্বা, ভেড়া, বিদেশি কুকুর-বিড়ালের পাশাপাশি দর্শনার্থীদের আকর্ষণ কেড়েছে বিভিন্ন প্রজাতির পাখি। তবে সবকিছুকে ছাপিয়ে বাড়তি কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে ম্যাকাও জাতের একটি পাখি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছবি তোলা সেই পাখির সঙ্গে মাত্র ১০০ টাকা খরচ করেই ছবি তোলার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।

রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন তিনি। এ সময় বিভিন্ন পশুপাখির সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী। ম্যাকাও পাখিটির সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই পাখিটি নিয়ে দর্শনার্থীদের মধ্যে তৈরি হয় বাড়তি আগ্রহ।

শুক্রবার (২৭ নভেম্বর) মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, পাখিটির সঙ্গে ছবি তুলতে স্টলটিতে দর্শনার্থীদের দীর্ঘ সারি। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ ভিড় করছেন সেখানে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। আবার কেউ পরিবারের সদস্যদের নিয়ে অপেক্ষা করছেন পছন্দের পাখিটির সঙ্গে ছবি তোলার জন্য।

ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে মেলায় ঘুরতে এসেছেন ইমরান হাসান চৌধুরী। পুরো মেলা ঘুরে তার চোখ আটকে যায় ম্যাকাও পাখিটির স্টলে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ১০০ টাকা দিয়ে পাখিটির সঙ্গে ছবি তোলার সুযোগ পান তিনি।

ইমরান হাসান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ম্যাকাও পাখিটির ছবি দেখে সকালেই মেলায় আসব ভেবেছিলাম। জুমার নামাজ শেষ করে কয়েক বন্ধুসহ এসেছি মেলায় ঘুরতে। প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে থাকার পর ১০০ টাকা দিয়ে পাখিটির সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছি।

রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মেলায় এসেছেন সানি মজুমদার। তিনি বলেন, প্রথমে এখানে ১০০ টাকা পেমেন্ট করতে হয়। এরপর লাইনে দাঁড়িয়ে বিভিন্ন ক্যাটাগরির পাখির মধ্য থেকে নিজের পছন্দমতো পাখি নিয়ে তিন থেকে চার মিনিট ছবি তোলার সুযোগ পাওয়া যায়। তবে প্রধানমন্ত্রী যে পাখিটির সঙ্গে ছবি তুলেছেন, সেটি নিয়েই সবার আগ্রহ বেশি। এ কারণে ওই পাখিটির সঙ্গে ছবি তুলতে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে।

পাখিটির প্রদর্শনীর আয়োজন করেছে ‘বার্ড মেনিয়া’ নামের একটি শপ। পাখিটির বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট আয়োজকেরা জানান, প্রদর্শনীতে সাধারণত ম্যাকাও জাতের পাখি রাখা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার কারণে নয়, অন্যান্য প্রদর্শনীতেও এ ধরনের পাখি শরীরে নিয়ে ছবি তুলতে নির্ধারিত টোকেন মূল্য দিতে হয়। এখানেও নির্ধারিত মূল্য পরিশোধ করে দর্শনার্থীরা পাখিটির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন।

মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের পশুপাখি দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলা ম্যাকাও পাখিটিকে ঘিরে তৈরি হওয়া বাড়তি কৌতূহলে স্টলটি এখন মেলার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

1

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

2

নিজের ‘আইডল’ নেইমারকে শিরোপা উৎসর্গ করলেন স্প্যানিশ ফুটবলার

3

কলাম্বিয়ায় ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃত বেড়ে ২০

4

প্রতিটি পরিসংখ্যানের পেছনে রয়েছে মানুষ, যাদের জীবন ও জীবিকা

5

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী

6

বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

7

ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

8

শচীনকে পেছনে ফেলে বড় মাইলফলকে রুট

9

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টার স্মৃতি পাঠাগারের উদ্যোগে ব

10

মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংস করার দাবি সৌদির

11

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

12

ঢাকা ছেড়েছেন চীনা মন্ত্রী লিউ হাইশিং

13

‘ক্রিকেটাররা খেয়ালখুশিমতো চলে, ফলে ৫ বছরেও বাংলাদেশের উন্নতি

14

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরা

15

যুক্তরাষ্ট্র কেন সৌদিকে সহায়তা করছে না?

16

২৪ এর গণঅভ্যুত্থানে বেরোবির আওয়ামীপন্থী দায়িত্বপ্রাপ্ত শিক্ষ

17

ট্রাম্পের চেয়েও বেশি বেতন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর, তারপরও

18

ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

19

বেরোবিতে ৩য় বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠান-২০২৬ শুরু

20