জাগো কন্ঠ ৪ নভেম্বর ২০২৫ , ১২:৫১ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর ৩ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরউদ্দিন আহমেদ অপুকে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী করায় ভেদরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(০৪ নভেম্বর) বাদ আছর ভেদরগঞ্জ উপজেলা
বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়ার অনুষ্ঠান শেষে উপজেলার নেতাকর্মীরা মিয়া নূরউদ্দিন আহম্মেদ অপুকে বিএনপির কেন্দ্র থেকে এমপি প্রার্থী হিসাবে মনোনীত করায় আনন্দ উল্লাস ও মিস্টি বিতরণ করেন।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি হাজী এম এ কাইয়ূম চুন্নু মুন্সি, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য হাজী আবুল হাসেম ঢালী, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য বি এম মোস্তফা, ভেদরগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামুল ইসলাম ভুট্টু মজুমদার, আহবায়ক মিটির সদস্য আকতার হোসেন রাড়ী, ভেদরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, ভেদরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকদলের সভাপতি সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক কামাল রাড়ী, কবির সরদারসহ মহিলাদল ছাত্রদলের নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন।













