দেশজুড়ে

জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহিলা শ্রমিক লীগের সভাপতি ফাতেমা পান্না

  জাগোকন্ঠ ১৫ জানুয়ারি ২০২৩ , ৯:০০ পূর্বাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধিঃ

জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন শরিয়তপুর জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি ফাতেমা পান্না। শনিবার ১৪ জানুয়ারী ২০২৩ বিকেলে জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরীর বাসভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শরিয়তপুর জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি ফাতেমা পান্না সরদার, এসময় মহিলা শ্রমিক লীগ শরীয়তপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতার পদে নাম ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের প্রয়াত নেত্রী বেগম সাজেদা চৌধুরীর মৃত্যুর পর সংসদ উপনেতার পদ খালি রয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী এই পদে আওয়ামী লীগের প্রবীণ নেত্রী বেগম মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করছি। তার এই প্রস্তাব সমর্থন করেন সংসদীয় দলের সাধারণ সম্পাদক ও সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন। এরপর সবাই করতালিতে স্বাগত জানান নতুন এই সংসদ উপনেতাকে। পরবর্তীতে স্পিকার এ বিষয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।